সর্বশেষ

জাতীয়তারেক রহমানে সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ট্রাম্প
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা
রমজান উপলক্ষে স্কুলে টানা ৩৬ দিনের ছুটি শুরু
রমজান উপলক্ষে সরকারি-বেসরকারি দপ্তরে নতুন সময়সূচি কার্যকর
রমজানে মেট্রোরেলে ইফতার বহন ও খাওয়ায় বিধিনিষেধ
হুইপ পদ নিয়ে গুঞ্জন, ‘অপপ্রচার’ বলে নাকচ করলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
সারাদেশমোংলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, অল্প জরিমানায় ক্ষোভ ক্রেতাদের
পটুয়াখালীর কলাপাড়ায় এবং চাঁপাইনবাবগঞ্জে  ১ টাকায় ইফতার বিতরণ
নড়াইলে রমজানের প্রথম দিনে তিন দোকানকে জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার
১৭ বছরের শপথ ভাঙলেন বিএনপি সুরুজ, বিজয়ের পর পায়ে উঠল জুতা
সুনামগঞ্জে ৪.১ মাত্রার ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
জমি নিয়ে বিরোধ: ঝিনাইদহে বোনজামাই ও ভাগ্নের মারপিটে কৃষক নিহত
রমজানে বাজার স্থিতিশীল রাখতে সাভারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
রাজশাহী নগর স্বাস্থ্যকেন্দ্রে ৭ মাস বেতন বকেয়া
নেত্রকোণায় সিলিন্ডার বিস্ফোরণে দুই পরিবারের তিনটি ঘর পুড়ে ছাই
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫
ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
মাদলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২২ বছর পর রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন
নওগাঁ-৫: নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা
প্রথম তারাবিতে বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের ঢল
আলফাডাঙ্গায় আ.লীগ কার্যালয়ে পতাকা, ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি, চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পের হাতে
অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
খেলা২০২৮ টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, নিশ্চিত করল আইসিসি
জাতীয়

ভারত-বাংলাদেশ স্টার্টআপ সহযোগিতা জোরদারে ‘স্টার্টআপ কানেক্ট’

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ও ভারতের স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ কানেক্ট’।

ঢাকায় ভারতীয় হাই কমিশনের আয়োজনে সোমবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ৩০ জনেরও বেশি বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা অংশ নেন।

অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের সম্ভাবনা, প্রযুক্তিগত উদ্ভাবন ও উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগগুলো তুলে ধরা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে শক্তিশালী আন্তঃসীমান্ত সহযোগিতা, তহবিল, প্রযুক্তি ও বাজার সুবিধা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে বলেন, স্টার্টআপগুলো কেবল কর্মসংস্থান ও সমাধান তৈরির মাধ্যম নয়, বরং নতুন ধারণা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবেও কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ‘স্টার্টআপ কানেক্ট’ ভবিষ্যৎমুখী সহযোগিতার ওপর ভিত্তি করে ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও এগিয়ে নেবে।

এ সময় বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শীর্ষ উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী ও এমসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন. করিম দেশের স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন। আইকোরি ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ তরুণ উদ্যোক্তাদের সুযোগ এবং ভারত-বাংলাদেশ স্টার্টআপ সহযোগিতার সাফল্যের উদাহরণ তুলে ধরেন। শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও আতাউর রহিম চৌধুরী ভারতীয় অংশীদারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।

আয়োজকরা জানান, এ উদ্যোগ চলতি বছরের ৯–১০ অক্টোবর ভারতের কোয়েম্বাটুরে অনুষ্ঠিতব্য তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটকে সামনে রেখে নেওয়া হয়েছে। ভারতের অন্যতম বৃহৎ এ স্টার্টআপ সমাবেশে ৩৯টি দেশের প্রতিনিধি, বিনিয়োগকারী ও শিল্পনেতারা অংশ নেবেন। বাংলাদেশ থেকেও বেশ কয়েকটি স্টার্টআপ সেখানে অংশ নেবে বলে জানানো হয়েছে।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন