সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
সারাদেশ

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনার সংকট নিয়ে নাগরিক সংলাপ

 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
 স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ার জন্য জোরালো দাবি উঠেছে এক নাগরিক সংলাপে।

রোববার সকাল ১০টায় সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর আয়োজনে অনুষ্ঠিত এই সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও বাপা সাতক্ষীরার সভাপতি আবুল কালাম আজাদ।

সংলাপে বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভায় বর্জ্য নিষ্কাশন ও ব্যবস্থাপনার অভাব গুরুতর সমস্যা সৃষ্টি করছে। শহরের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, বৃষ্টির পানি জমে বিভিন্ন স্থানে আবর্জনা ভেসে বেড়াচ্ছে। এছাড়া ডাম্পিং স্টেশনের অভাব শহরের পরিচ্ছন্নতা বিঘ্নিত করছে।

বক্তারা দাবি করেন, শহরে বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ডাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে হবে।

সংলাপে উপস্থাপিত ধারণাপত্রে উল্লেখ করা হয়, প্রায় সোয়া দুই লাখ মানুষের বসবাসরত সাতক্ষীরা শহরে মাত্র ২০ থেকে ২২টি ডাস্টবিন রয়েছে, যেগুলোর অধিকাংশই খোলা এবং বেষ্টনীবিহীন। ফলে ডাস্টবিনগুলো অতিভর্তি হয়ে অপরিকল্পিত বর্জ্য রাস্তায় পড়ে থাকে এবং যেখানে ডাস্টবিন নেই, সেখানে মানুষ বাধ্য হয়ে রাস্তায় বর্জ্য ফেলেন।

সংলাপে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সাতক্ষীরা পৌরসভার কনভেন্সি ইন্সপেক্টর ইদ্রিস আলী, সনাক-সাতক্ষীরার সাবেক সভাপতি হেনরী সরদার, প্রাণ সায়ের খাল বাচাঁও আন্দোলনের সভাপতি প্রফেসর মোজাম্মেল হোসেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপ্পী, মিজানুর রহমান, গোলাম সরোয়ার, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড পরিচালক লুইস রানা গাইন, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাংবাদিক বিপ্লব হোসেন, বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সদস্য তরিকুল ইসলাম এবং স্থানীয় বাসিন্দা কুমারেশ মজুমদার ও বিউটি খাতুনসহ অনেকে অংশগ্রহণ করেন।

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন