সর্বশেষ

জাতীয়ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ফাহিম আহমেদ
সারাদেশফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার
কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি
এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান: মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মাননা
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, রাজপাড়ায় চাঞ্চল্য
আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির
রাজশাহীতে তরুণ বক্সার সাব্বির হত্যা: অভিযুক্ত জাসন আটক
কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
সারাদেশ

পরকীয়ার অভিযোগে তরুণ-তরুণীকে খুঁটিতে বেঁধে পিটুনি

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকায় পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণ ও তরুণীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে প্রকাশ্যে নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তীব্র নিন্দার ঝড় তুলেছে। ইতোমধ্যে পুলিশ দু’জনকে আটক করেছে এবং অপর অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগী তরুণীর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি প্রতিবেশী চারিয়া গ্রামের যুবক ওয়াহিদ (২৯)-এর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। স্থানীয় একদল ব্যক্তি বিষয়টি ‘অবৈধ সম্পর্ক’ বলে দাবি করে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতের আঁধারে ওই তরুণীর ঘরে হানা দেয়।

তরুণীর ভাষ্যমতে, রাতে তার ঘরে ঢুকে হামলাকারীরা স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেয় এবং ওয়াহিদকে ধরে এনে তাকে একই ঘরে আটকে রাখে। এরপর দু’জনকেই রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরদিন সকালে বাড়ির পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আবারও চলে বর্বরতা।

ভিডিও ফুটেজে দেখা যায়, হাবিবুর রহমান নামের এক ব্যক্তি এবং কুলসুম নামে এক নারীসহ আরও কয়েকজন তাদের পিটাচ্ছেন। এসময় উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা যায়।

নির্যাতনের পর ওই তরুণীকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণী আশঙ্কামুক্ত থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আহত ওয়াহিদও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় ওয়াহিদের বাবা মজলু মিয়া কটিয়াদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর বুধবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কুলসুম ও বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করে।

কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, "নির্যাতনের ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।"

স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

২৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন