সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ৬.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল উত্তর-পশ্চিমাঞ্চল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)।

স্থানীয় সময় বুধবার অনুভূত এ কম্পনের কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে এবং এটি রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৭.৮ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন রাজধানী কারাকাসসহ একাধিক রাজ্যে অনুভূত হয়। পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও লোকজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস ভূমিকম্পটির মাত্রা ৬.১ এবং গভীরতা ১০ কিলোমিটার বলে জানায়। ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানান, একই দিনে আরও একটি কম্পন অনুভূত হয়েছে বারিনাস রাজ্যে, যার মাত্রা ছিল ৩.৯। জুলিয়া অঞ্চলে আরেকটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

ভেনেজুয়েলা ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। ক্যারিবিয়ান ও দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত এই দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ সক্রিয় ভূমিকম্প এলাকায় বাস করেন। ইতিহাস ঘেঁটে দেখা যায়, গত শতকে দেশটির উত্তরাঞ্চলে পাঁচটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। ২০১৮ সালে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ৪০০ জন।

২৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন