সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

নিউইয়র্কে ভিভিআইপি সুবিধা না পাওয়ার ব্যাখ্যায় অন্তর্বর্তী সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বিমানবন্দরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর হামলার শিকার হন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। একইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় নিরাপত্তা ঘাটতির পাশাপাশি কেন সফরসঙ্গীরা ভিভিআইপি গেট ব্যবহার করতে পারেননি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেভাগেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। শুরুতে প্রতিনিধি দলকে নির্ধারিত ভিভিআইপি গেট ও সুরক্ষিত পরিবহনের মাধ্যমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও, শেষ মুহূর্তে ভিসাজনিত জটিলতায় তাদের বিকল্প পথে যেতে বাধ্য করা হয়।

সরকার আরও জানায়, ভিভিআইপি সুবিধা অব্যাহত রাখার অনুরোধ থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা মানেনি। এর ফলে প্রতিনিধি দল অনাকাঙ্ক্ষিত ঝুঁকির মুখে পড়ে। ঘটনার পরপরই নিউইয়র্কে বাংলাদেশ মিশন নিউইয়র্ক পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করে, এবং একজন হামলাকারীকে আটক করা হয় (যদিও পরে তিনি জামিনে মুক্ত হন)। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সরকার জানিয়েছে, ঘটনার পর থেকে প্রতিনিধিদলের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে এবং মার্কিন ফেডারেল ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিবৃতিতে দেশের ও বিদেশের রাজনৈতিক পরিসরে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন রক্ষার প্রতি সরকারের ‘অটল প্রতিশ্রুতি’র কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে। রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাগুলোর বিরুদ্ধে কঠোর আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সরকার।

১৯৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন