সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
ঠাকুরগাঁও সদর হাসপাতাল ৫শ' শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
সারাদেশজাফলং-এ বালু উত্তোলনবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড
কুষ্টিয়ার দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে ফাঁস দিয়ে হত্যা
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি লিয়াকত, সম্পাদক রহিম
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
রাজনীতি

‘এই সময়’-এ প্রকাশিত সাক্ষাৎকার ভুয়া, এআই দিয়ে তৈরি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কলকাতাভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘এই সময়’-এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত একটি সাক্ষাৎকারকে সম্পূর্ণ ভুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দাবি করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ইউএনবি-কে ফোনে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “সাক্ষাৎকারটি সম্পূর্ণ ভিত্তিহীন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একটি মিথ্যা ও বিভ্রান্তিকর রিপোর্ট তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “প্রতিবেদনটিতে যেসব মন্তব্য আমার নামে উদ্ধৃত করা হয়েছে, সেগুলো সম্পূর্ণ অযৌক্তিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা এমন কথা বলতে পারেন না। আমি ‘এই সময়’ বা অন্য কোনো কলকাতাভিত্তিক গণমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দিইনি।”

উল্লেখ্য, সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দলটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগ সমর্থকদের হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান ফখরুল।

তিনি বলেন, “এই হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এ ধরনের ঘটনা তাদের সহিংস চরিত্র ও অন্যায়-অবিচারের প্রতি নির্লজ্জ সমর্থনেরই বহিঃপ্রকাশ।”

জানা গেছে, সোমবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জেএফকে বিমানবন্দরে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও শারীরিক হামলা চালানো হয়। অভিযুক্তরা নিজেদের আওয়ামী লীগ সমর্থক বলে পরিচয় দেয়।

৩৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন