সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপের পরও আবার সম্প্রচারে ফিরছে ‘জিমি কিমেল লাইভ’ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাত্র ছয় দিনের বিরতির পর আবারও সম্প্রচারে ফিরছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রাতের অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’।

ডিজনি মালিকানাধীন এবিসি নেটওয়ার্কে আজ মঙ্গলবার থেকে পুনরায় দেখা যাবে কৌতুকনির্ভর এই অনুষ্ঠানটি।

এর আগে, রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্কের হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েন উপস্থাপক জিমি কিমেল। ১৫ সেপ্টেম্বর প্রচারিত অনুষ্ঠানে কিমেল বলেছিলেন, "মাগা (MAGA) গ্যাং চার্লি কার্কের মৃত্যু ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।" এই মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (FCC) চেয়ারম্যান ব্রেন্ডান কার জিমির বক্তব্যকে ‘অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেন এবং ডিজনির প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে উত্তেজনা প্রশমনে এবিসি কর্তৃপক্ষ অনুষ্ঠানটি ‘অনির্দিষ্টকালের জন্য’ বন্ধ রাখার ঘোষণা দেয় এবং কিমেলকেও সাময়িকভাবে সরিয়ে দেয়।

অনেকের মতে, শো বন্ধ হওয়ার ঘটনায় সবচেয়ে বেশি উল্লসিত হন ট্রাম্প নিজেই। সোশ্যাল মিডিয়ায় এবিসির সিদ্ধান্তের প্রশংসা করে তিনি একাধিক পোস্টও করেন।

তবে এবার তার সে আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) ডিজনি ঘোষণা দেয়, কিমেলকে নিয়ে আবারও চালু হচ্ছে অনুষ্ঠানটি।

ডিজনির দেওয়া বিবৃতিতে বলা হয়, “জাতির আবেগময় পরিস্থিতিতে উত্তেজনা এড়াতে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জিমি কিমেলের সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর আমরা আবার সম্প্রচারে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”

অভ্যন্তরীণ সূত্র অনুযায়ী, ডিজনির সিইও বব আইগার এবং ডিজনি এন্টারটেইনমেন্টের সহপ্রধান ডানা ওয়ালডেন শো পুনরায় চালুর বিষয়ে কিমেলের সঙ্গে আলোচনা করেছেন। এবারের সিদ্ধান্ত নেটওয়ার্কের ওপর রাজনৈতিক চাপ নয়, বরং বিনোদনমূলক স্বার্থ বিবেচনা করেই নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এই সিদ্ধান্তকে অনেকেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, যেখানে বাকস্বাধীনতা এবং সমালোচনার স্বাধীনতা রক্ষার বার্তা স্পষ্ট।

আজ রাতের পর্বে কিমেল হয়তো বিতর্কের ইতি টানার চেষ্টা করবেন—তবে এখনো এ বিষয়ে তাঁর কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

২২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন