সর্বশেষ

জাতীয়স্বৈরাচার পতনের পর দেশ গঠনের শপথ: দিনাজপুরে তারেক রহমান
ফরিদপুর নামেই বিভাগ হবে, নদীগুলোকে প্রাণ ফিরিয়ে আনা হবে: জামায়াতের আমীর
কৃষকদের ঋণ পরিশোধ করবে সরকার: তারেক রহমান
নির্বাচিত হলে আধিপত্যকেন্দ্রিক বিরোধ চিরতরে বন্ধের প্রতিশ্রুতি খায়রুল কবির খোকনের
১৭ বছরের নির্যাতনের অবসান হবে ১২ তারিখে: নাটোরে দুলু
মিথ্যা আশ্বাস ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সারজিস আলমের
আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন হবে: ডা. তাহের
জালেম ও দুর্নীতিবাজদের মসনদ টেকবে না: জনসভায় মুফতি রেজাউল করিম
দলীয় লুটপাটের রাজনীতি বন্ধ করবে ১১ দলীয় ঐক্য : মামুনুল হক
রয়টার্সকে তারেক রহমান: জামায়াতের সঙ্গে ঐক্য সরকার গঠনের পরিকল্পনা নেই
তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের
সারাদেশনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও জনগণের জনজোয়ারকে রোধ করার ষড়যন্ত্র হচ্ছে: ডাঃ তাহের
ফরিদপুর-১: জাহাজ প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থী দোলন ভোটে অংশ নিতে পারছেন না
ফরিদপুরে পুকুর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
গোপালগঞ্জ-০২: স্বতন্ত্র প্রার্থীর ওপর গুলির চেষ্টা, আহত প্রার্থী ও সমর্থকদের মধ্যে ভীতি
নিজ গ্রামে রমেশ চন্দ্র সেনের মরদেহ, বিএনপি মহাসচিব ও জামায়াত প্রার্থীর শোক
নির্বাচনকে ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধ কৌশলগত-নির্বাচন কমিশনার মাসউদ
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন: কুমিল্লা রেঞ্জ কমান্ডার
আগামী নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করবে : ঠাকুরগাঁওয়ে তারেক রহমান
জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে: সাদিক কায়েম
পাবনায় প্রিন্সিপাল ইকবাল হোসাইন ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহার
ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান সালাহউদ্দিন আহমদের
রাজশাহীতে ধানের শীষের সমর্থনে পরিবহন শ্রমিকদের গণসংযোগ, মিছিল
সুবর্ণচরে বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৫৫ বছরের ব্যক্তি
নারী হেনস্তার প্রতিবাদে মোংলায় জামায়াতের নারী সদস্যদের বিক্ষোভ
নেত্রকোণায় জামায়াতের আল হেলাল তালুকদারের ইশতেহার ঘোষণা
মাগুরায় ট্রাক চাপায় পুলিশ সদস্যের মৃত্যু
শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সুয়াপুরে প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের অভিযোগ, পুলিশ তদন্তে
ধামরাইয়ে রাইস মিলে ডাকাতি: ৪ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৪৬২ বস্তা চাল
আন্তর্জাতিকপাকিস্তানের ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন
খেলাপিসিবির সঙ্গে সংঘাত চায় না আইসিসি, তবে ম্যাচ বয়কট করলে ক্ষতিপূরণের হুমকি
ফেবু লিখন

পতিত স্বৈরাচারের দোসরদের ক্ষমা নাই

এমরান সালেহ প্রিন্স
এমরান সালেহ প্রিন্স

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৯:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের রাজনৈতিক সফরসঙ্গীদের উপর পতিত স্বৈরাচারের দোসরদের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মানা যায় না।

যারা বর্ষীয়ান ও মজলুম নেতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী করে আমেরিকায় নিয়ে গেছেন, তাদেরও দায় আছে। তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যথাযথ প্রোটোকল, নিরাপত্তা দিতে পারেনি বলে প্রাথমিক পর্যবেক্ষণে পরিলক্ষিত হচ্ছে। আপনি কাউকে সম্মান দিতে পারেন, অসম্মান করতে পারেন না। ডক্টর ইউনুস ও অন্য উপদেষ্টা, সচিবদের নিয়ে গেলেন ভিভিআইপি প্রটোকল দিয়ে, আর বিএনপির মতো বড় দলের মহাসচিবকে, যিনি সাবেক মন্ত্রী-এমপি, ভিআইপি প্রটোকলও দিতে পারলেন না, তো, দাওয়াত দিয়ে অনুনয়-বিনয় করে নিয়ে গেলেন কেনো? মির্জা সাহেবকে অসম্মানিত করা মানে পুরো বিএনপিকে অসম্মানিত করা। তিনি শুধু একজন ব্যক্তি না, বাংলাদেশের চারণ রাজনীতিবিদ। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রণী সেনানী, বারবার কারা নির্যাতিত, সত্য উচ্চারণে নির্ভীক জনপ্রিয় জননেতা।

এই মুহূর্তে করণীয়, দল নির্ধারণ করবে। আমার ব্যক্তিগত মত দলকে জানিয়েছি। এটা সরকারের সমন্বয়হীনতা, উদাসীনতা, অজ্ঞতা এবং একইসাথে অবহেলার চিত্র প্রকটভাবে ফুটে উঠেছে। বিএনপির নেতাকর্মীদেরকে ৮ নম্বর টার্মিনালে রেখে বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দকে ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের করে আনা এবং আগেই ফ্যাসিবাদের দোসরদের এই তথ্য পাচার করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের এই বেঈমানীর জন্য যারা দায়ী, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা জরুরি বলে মনে করছি। ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আমাদের স্থানীয় নেতারাও পরিপূর্ণ সমন্বয় কেন করতে পারলেন না, তাদেরকেও জবাবদিহি করতে হবে।

ফ্যাসিবাদের দোসরদের আর কোনও সুযোগ নেই, দেশে-বিদেশে প্রতিরোধ জোড়ালো করতে হবে। গণশত্রু, গণহত্যাকারীদের এবং তাদের দোসরদের ক্ষমা নাই।

লেখক: বিএনপির যুগ্ম মহাসচিব
(লেখাটি লেখকের ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে)

৩২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ফেবু লিখন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন