সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশপটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
খেলা

ব্যালন ডি’অর জয়ে নতুন যুগের সূচনা, ইতিহাস গড়লেন দেম্বেলে ও বোনমাতি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এবার পেয়েছে দুই নতুন নাম।

পুরুষ বিভাগে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে, আর নারী বিভাগে ইতিহাস গড়েছেন স্পেন ও বার্সেলোনার আইতানা বোনমাতি—টানা তৃতীয়বারের মতো জিতে গড়েছেন অনন্য কীর্তি।

প্যারিসের থিয়েটার দু শাতলেতে আয়োজিত ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোর হাত থেকে ট্রফি তুলে নেন দেম্বেলে। গত মৌসুমে পিএসজির হয়ে ৫৬ ম্যাচে ৩৫ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রাখেন ২৮ বছর বয়সী এই উইঙ্গার। শুধু ইউরোপ শ্রেষ্ঠত্বই নয়, তার অসাধারণ পারফরম্যান্সে ঘরোয়া ট্রেবলও জেতে পিএসজি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠা এবং ফরাসি সুপার কাপে জয়সূচক একমাত্র গোলটিও আসে তার পা থেকে।

এবারের প্রতিযোগিতায় দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার তরুণ বিস্ময় লামিনে ইয়ামালকে।

নারী ফুটবলেও লেখা হয়েছে নতুন ইতিহাস। টানা তৃতীয়বার ব্যালন ডি’অর জিতে নজির গড়েছেন আইতানা বোনমাতি। পুরুষ বিভাগে এ রেকর্ড রয়েছে কেবল মিশেল প্লাতিনি ও লিওনেল মেসির। এবার আয়োজনে বোনমাতির হাতে ট্রফি তুলে দেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা।

গত মৌসুমে বোনমাতি বার্সেলোনার হয়ে লিগা এফ, কোপা দে লা রেইনা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি করেন ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট। আর্সেনালের মারিয়ানো কালদেন্তে এবার হেরে যান তার কাছে, যদিও কালদেন্তের গোল-অ্যাসিস্টের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো—২৩ গোল ও ১৮ অ্যাসিস্ট।

‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিনের প্রতিষ্ঠিত ব্যালন ডি’অর চালু হয় ১৯৫৬ সালে। প্রতি বছর ফুটবলারদের ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে আগের মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয় এই পুরস্কার। সময়ের সঙ্গে সঙ্গে বিতর্ক-সমালোচনা থাকলেও ব্যালন ডি’অর এখনও বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

৪০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন