সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
রাজনীতি

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন নুরুল হক নুর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

নুরুল হক নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

এর আগে রোববার গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন নুর। এরপর টানা ১৮ দিন তিনি ঢাকা মেডিকেল কলেজ ও পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে এবং পারিবারিক ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে বিদেশে পাঠানো হয়েছে।

নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে গণঅধিকার পরিষদ।

সংগঠনটির নেতারা জানান, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে সহযোগিতা করেছে, তার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তবে হামলার ২৪ দিন পেরিয়ে গেলেও এখনো দোষীদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া এবং বিচার বিভাগীয় তদন্ত কমিশনের অগ্রগতির অভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সম্মানিত নেতা ও রাজনৈতিক দলের প্রধানের ওপর হামলা দেশের গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছে গণঅধিকার পরিষদ। অন্যথায়, দেশের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।"

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন