সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইরানের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা সম্ভব নয়: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি ইরানের বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন,

বিদেশি কোনো চাপই ইরানের উন্নয়নের গতি বন্ধ করতে পারবে না। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর হয়, তাহলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে করা সমঝোতা চুক্তিও ভঙ্গ করা হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে পশ্চিমা দেশগুলো—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি)—নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে জাতিসংঘে প্রস্তাব পাস করায় ২৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াড পদকজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, ইরানের পথে বাধা দেয়ার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু প্রতিবন্ধকতাগুলোই নতুন পথ তৈরি করেছে।

তিনি বলেন, ‘মনের দৃঢ়তা এবং আত্মবিশ্বাস থাকলে বাধা পথ আটকাতে পারে না। অপদার্থরা আমাদের অগ্রগতি থামাতে পারবে না।’ তিনি আরও উল্লেখ করেন, এই নিষেধাজ্ঞা শুধু পারমাণবিক চুক্তির ক্ষতি করবে না, বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্যও হুমকি হয়ে দাঁড়াবে।

চীনা মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান কখনো আগ্রাসন শুরু করেনি এবং শান্তি ও মানবাধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। তবে দেশের প্রতি যে কোনও হামলার ক্ষেত্রে শক্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

একই দিনে তেহরান জানায়, ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া চালু হলে তারা আইএইএ চুক্তি ভেঙে দেবে এবং আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলোর এই উদ্যোগ সম্পূর্ণ অবৈধ।

পেজেশকিয়ান চীনের ভূমিকা কৌশলগত হিসেবে মূল্যায়ন করেছেন। গত বছর বেইজিংয়ের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদের দূতাবাস পুনরায় চালুর সিদ্ধান্তে তিনি অঞ্চলের শান্তি ও উন্নয়নের দিক নির্দেশক হিসেবে চীনের ভূমিকাকে বিশেষভাবে প্রশংসা করেছেন।

২২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন