সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
গুলশানে প্রধান উপদেষ্টার ভোট প্রদান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আন্তর্জাতিক

মাদক পাচারের তালিকায় ভারত-পাকিস্তানসহ ২৩ দেশ: ট্রাম্প প্রশাসন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩টি দেশকে বিশ্বের প্রধান মাদক উৎপাদন ও পাচারকারী দেশ হিসেবে চিহ্নিত করেছেন।

১৫ সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশন প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করা হয়।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, চীন, কলোম্বিয়া, মেক্সিকো, ভেনেজুয়েলা, বলিভিয়া, এবং বাহামাসসহ মোট ২৩টি দেশ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এসব দেশ ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক-বাণিজ্যিক প্রেক্ষাপটে আন্তর্জাতিক মাদক বাণিজ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

তবে তালিকাভুক্ত হওয়া মানেই যে সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের সহযোগিতা করছে না—তা নয় বলে স্পষ্ট করেছে মার্কিন প্রশাসন। বরং বেশ কিছু দেশ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় উদ্যোগ নিচ্ছে।

তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তান, বলিভিয়া, মিয়ানমার, কলোম্বিয়া ও ভেনেজুয়েলাকে ‘মাদক নিয়ন্ত্রণে ব্যর্থ’ দেশ হিসেবে আখ্যায়িত করেছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এই দেশগুলো আন্তর্জাতিক মাদকবিরোধী চুক্তি কার্যকর করতে ব্যর্থ হয়েছে এবং মাদকের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি।

চীনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, “চীন হলো বিশ্বের সবচেয়ে বড় প্রিকার্সার কেমিক্যাল সরবরাহকারী, যা অবৈধ ফেন্টানাইল উৎপাদনকে উৎসাহ দিচ্ছে।” এছাড়া নিতাজিনস ও মেথঅ্যামফেটামিনসহ বিভিন্ন সিনথেটিক মাদক উৎপাদনেও চীনের বড় ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আফগানিস্তান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “তালেবান নিষেধাজ্ঞা জারি করলেও বাস্তবতা হলো, মাদকের উৎপাদন এবং মজুত এখনো অব্যাহত রয়েছে—বিশেষ করে মেথঅ্যামফেটামিন উৎপাদনের হার বেড়েছে, যা সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধের পেছনে বড় ভূমিকা রাখছে।”

ট্রাম্প প্রশাসন আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক, বিশেষ করে ফেন্টানাইলের ছড়িয়ে পড়া একটি জাতীয় জরুরি অবস্থা সৃষ্টি করেছে। বর্তমানে ১৮ থেকে ৪৪ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই মরণ মাদক।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন