সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডারের দোকানে বিস্ফোরণ, দগ্ধ ১০

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিকসহ অন্তত ১০ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের চরপাড়া এলাকার বৈলতলি ইউনুস মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দোকানে সিলিন্ডার বোতল আনলোড করার সময় এক শ্রমিক সিগারেট পান করছিলেন। এ সময় গ্যাসের সংস্পর্শে আগুন লেগে মুহূর্তেই তা বিস্ফোরণে রূপ নেয়। বিস্ফোরণের ফলে আশপাশে থাকা শ্রমিকসহ মোট ১০ জন দগ্ধ হন।

দগ্ধদের মধ্যে রয়েছেন—দোকান মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মোহাম্মদ কফিল (২২), মোহাম্মদ রিয়াজ (১৭), মোহাম্মদ ইউনুস (২৬), মোহাম্মদ আকিব (১৭), মো. হারুন (২৯), মোহাম্মদ ইদ্রিস (৩০), মোহাম্মদ লিটন (২৮) ও মোহাম্মদ ছালে (৩৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গ্যাস সিলিন্ডার হ্যান্ডেলিংয়ে সতর্কতা অবলম্বন না করায় এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন