সর্বশেষ

জাতীয়দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
২৯৯টি আসনের ফলাফলের মধ্যে বিএনপি ২১০টি, জামায়াতে ইসলামী ৬৭টি, এনসিপি ৬টি, গণঅধিকার পরিষদ ১টি,  ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং ১৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী
সারাদেশবগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী তারেক রহমান
বিএনপি ক্যাডারভিত্তিক নয়, গণভিত্তিক দল: মির্জা ফখরুল
কক্সবাজারে চারটি আসনেই বিএনপির জয়, বড় ব্যবধানে জয় পেলেন সালাহউদ্দিন আহমদ
রংপুরে ৬ আসনের ৫টিতে জামায়াত, ১টিতে এনসিপির বিজয়
কুষ্টিয়া- ৪ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আফজাল হোসেন বিজয়ী
বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীর বড় জয়
বাগেরহাট-৩ আসনে ধানের শীষের লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের বিজয়
টাঙ্গাইলের তিন আসনে বিএনপি প্রার্থীদের বেসরকারি বিজয় ঘোষণা
জয়পুরহাটের দুই আসনে জামায়াত ও বিএনপি প্রার্থীর জয়
লালমনিরহাটে দুই আসনে ধানের শীষের জয়, এক আসনে এগিয়ে বিএনপি
খুলনা-৫ আসনে হেরে গেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার
ভোলা-১ আসনে পার্থর জয়, বড় ব্যবধানে হারলেন জামায়াত প্রার্থী
সাতক্ষীরা-৪ আসনে দাঁড়িপাল্লার জি এম নজরুল ইসলাম জয়
কুড়িগ্রাম-৪ আসনে জামায়াতের মোস্তাফিজুর রহমান বেসরকারি জয়
ঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
আন্তর্জাতিকবেইজিংয়ের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনা নৌযান আটক করেছে জাপান
খেলাবার্সেলোনার জালে আতলেতিকোর ৪ গোলের ‘নীরব বিপ্লব’
রাজনীতি

এনসিপির উত্তরাঞ্চল সংগঠক শিরীন আক্তারকে সাময়িক অব্যাহতি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগের দিন (১৫ সেপ্টেম্বর) শিরীন আক্তারকে কারণ দর্শানোর একটি নোটিশ প্রদান করা হয়েছিল। তবে তার পরও তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠে আসে, যা প্রাথমিক তদন্তে আংশিক সত্য প্রমাণিত হয়েছে।

এই প্রেক্ষিতে, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শিরীন আক্তারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না—সেই ব্যাখ্যা আগামী তিন (০৩) কর্মদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর লিখিতভাবে জমা দিতে হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শিরীন আক্তার শেলী অসাংগঠনিক ও দলকে বিব্রতকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এ কারণেই তাকে গত রোববার কারণ দর্শানোর নোটিশ পাঠায় দলটি।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি। দলটির উত্তরাঞ্চলের সাংগঠনিক দায়িত্ব পান শিরীন আক্তার শেলী, যিনি বর্তমানে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন