সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

ভাঙ্গায় উত্তেজনা কমলেও বন্ধ রয়েছে দুই মহাসড়ক

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিরুদ্ধে চলমান আন্দোলনে উত্তেজনা কিছুটা কমলেও এখনো অবরুদ্ধ রয়েছে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক।

ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা গোলচত্বর এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থান এবং একাধিক স্থানে সংঘর্ষের পর বিকেল ৩টার পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

দুপুর আড়াইটা পর্যন্ত গোলচত্বর ও আশপাশের এলাকায় হাজারো আন্দোলনকারী অবস্থান করলেও বিকেলে তারা ধীরে ধীরে এলাকা ছাড়েন। তবে শহরের অলিগলিতে এখনো আন্দোলনকারীদের বিচ্ছিন্ন উপস্থিতি দেখা যাচ্ছে।

এদিকে সকাল থেকেই উপজেলা সদরের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী, নওয়াপাড়া এবং মনসুরাবাদ ও সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে দুইটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা পরিষদ, থানা ও অফিসার্স ক্লাবে হামলা চালান এবং অগ্নিসংযোগ করেন। এ সময় কিছু সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে তাদের মারধরের ঘটনাও ঘটে।

ভাঙ্গা থানার ওসি, সার্কেল এএসপি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও ফোনে সংযোগ পাওয়া যায়নি।

তবে হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বিকেলে জানান, "সাধারণ মানুষ ধীরে ধীরে ঘরে ফিরে যাচ্ছে। তবে এখনো মহাসড়ক দু’টি অবরোধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।"

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চালিয়ে আসছে এলাকাবাসী। তারা পুরনো আসনবিন্যাস পুনর্বহালের দাবিতে রোববার থেকে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু করে। সোমবার ছিল কর্মসূচির দ্বিতীয় দিন।

৩২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন