সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
স্বাস্থ্য

১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে সারা দেশে টাইফয়েড টিকাদান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
টাইফয়েড জ্বরের বিস্তার ঠেকাতে আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশে শিশুদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই কর্মসূচির আওতায় বিনামূল্যে এ টিকা দেওয়া হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য মহাপরিচালক ডা. মো. আবু জাফর জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত টাইফয়েড টিকাটি নিরাপদ ও কার্যকর। তিনি বলেন, “শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে প্রতি বছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং মৃত্যুবরণ করেন প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২১ সালে বাংলাদেশেই আক্রান্ত হন প্রায় ৪ লাখ ৭৮ হাজার, যাদের মধ্যে ৬৮ শতাংশই শিশু।

বিশেষজ্ঞদের মতে, টাইফয়েডের জীবাণু স্যালমোনেলা টাইফি দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। ঘনবসতিপূর্ণ ও স্বাস্থ্যসেবা বঞ্চিত এলাকাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। আরও উদ্বেগের বিষয় হলো, ওষুধ প্রতিরোধী টাইফয়েড বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স টাইফয়েডের প্রভাব বাড়ছে, যেখানে প্রচলিত চিকিৎসা কার্যকর হচ্ছে না।

এ অবস্থায় টিকাই সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা বলে মত বিশেষজ্ঞদের। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে টাইফয়েড আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনস্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি সুফল মিলবে।

সরকার জানিয়েছে, ক্যাম্পেইনের পাশাপাশি জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য প্রচার কার্যক্রমও চালানো হবে। এর মাধ্যমে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাত্রার প্রতি উৎসাহ বাড়ানো হবে।

৫৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন