সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে চাপে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ এক পারফরম্যান্সের মধ্য দিয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ গ্রুপ পর্বের ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন দল মাত্র ১৩৯ রানে থেমে যায়। জবাবে ৬ উইকেট আর ৩২ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম দিকেই সাজঘরে ফিরে যান তানজিদ তামিম, পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয়—তিনজনের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়লেও (২৬ বলে ২৮), ইনিংস বড় করতে পারেননি তিনিও।

দলের হয়ে শেষদিকে জাকের আলি অনিক (৪১*) ও শামীম হোসেন পাটোয়ারি (৪২*) দুর্দান্ত একটি অপরাজিত জুটি গড়ে দলকে কিছুটা লড়াকু সংগ্রহ এনে দেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৩৯ রান। শ্রীলঙ্কার পক্ষে সফল বোলার ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ২ উইকেট তুলে নেন তিনি।

১৪০ রানের সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই কুশল মেন্ডিসকে হারালেও পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা দলকে এগিয়ে নিয়ে যান দৃঢ়তার সঙ্গে। নিশাঙ্কা খেলেন ৩৪ বলে ৫০ রানের ইনিংস, আর মিশারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক। শেষদিকে কুশল পেরেরা ও দাসুন শানাকা দ্রুত আউট হলেও জয় পেতে আর কোনো বাধা ছিল না শ্রীলঙ্কার সামনে।

বাংলাদেশের হয়ে বল হাতে শেখ মেহেদী হাসান ২টি, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব ১টি করে উইকেট নেন।

এই জয়ে শ্রীলঙ্কা শুধু জয়ই পায়নি, নেট রানরেটও বেশ বাড়িয়ে নিয়েছে তারা (+২.৫৯৫)। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট থাকা বাংলাদেশ পিছিয়ে পড়েছে নেট রানরেটে (–০.৬৫০)।

আগামী সোমবার হংকংয়ের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কা জিতে গেলে বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হয়ে উঠবে ‘ডু অর ডাই’। হেরে গেলে বিদায়, আর জিতলেও তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে।

৩০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন