সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশঝিনাইদহ -১ আসনে প্রাথমিক ফলাফলে বিএনপির আসাদুজ্জামান জয়ী
ফরিদপুর-২: ভোট কারচুপি ও প্রভাব বিস্তারের অভিযোগে ৩ জন আটক
গোপালগঞ্জে শান্তিপূর্ণ ভোট, ভোটার উপস্থিতি কম, একটিতে ককটেল বিস্ফোরণ
ঝিনাইদহে নির্বাচন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শামীম বিন সাত্তার আহত
রংপুর-৩ আসনে ভোট দিলেন না জিএম কাদের, ফল ঘোষণার পর কথা বলবেন
শিবগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা, বিএনপি নেতাকে জরিমানা
খুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নেত্রকোনায় অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
বিনোদন

ফরিদা পারভীনের শারীরিক অবস্থার আরও অবনতি, লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে (ভেন্টিলেশনে) রয়েছেন।

শিল্পীর ছেলে ইমাম নিমেরি উপল জানান, শনিবার (আজ) দুপুরে চিকিৎসকদের কাছ থেকে জানানো হয়েছে যে, ফরিদা পারভীনের অবস্থা ‘ক্রিটিক্যাল’। গত কয়েক দিন ধরেই তাঁর অবস্থার কোনো উন্নতি হয়নি।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এই কিংবদন্তি শিল্পী। চিকিৎসকদের পরামর্শে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করতে হচ্ছিল তাঁকে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, এবং সেখান থেকেই তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ফরিদা পারভীনের কিডনি ও মস্তিষ্ক কাজ করছে না। ফুসফুসে সংক্রমণ, হার্টের অনিয়মিত স্পন্দন এবং রক্তচাপ অতিমাত্রায় কম থাকায় ডায়ালাইসিস দেওয়া সম্ভব হচ্ছে না। রক্তের সংক্রমণও সারা শরীরে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, “শিল্পীর সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাঁকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম বলেন, “গত কয়েক মাসে তাঁকে চারবার আইসিইউতে ভর্তি করাতে হয়েছে। কিডনি ও ফুসফুসের সমস্যার পাশাপাশি শরীর খুবই দুর্বল। হাঁটাচলার শক্তিও নেই।”

হাসপাতাল সূত্রে জানা গেছে, কিডনি ও ফুসফুসের পাশাপাশি ফরিদা পারভীন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডের সমস্যায়ও ভুগছেন।

সংগীত জীবনে বিশেষ অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন ফরিদা পারভীন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। শিশুদের লালনসংগীত শিক্ষা দিতে গড়ে তুলেছেন ‘অচিন পাখি স্কুল’।

এই বিশিষ্ট শিল্পীর জন্য পরিবার ও চিকিৎসকরা দেশবাসীর দোয়া কামনা করেছেন।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন