সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ, চলছে গণনা

আবিদ জামান, ফরিদপুর 
আবিদ জামান, ফরিদপুর 

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর জেলার চারটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ৬৫৭ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে এখন শুরু হয়েছে গণনা, আর ভোটার ও প্রার্থীরা অধীর আগ্রহে ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯০৮ জন এবং মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভোটার উপস্থিতি সকাল থেকে তুলনামূলক কম থাকলেও দুপুরের দিকে তা বৃদ্ধি পায়। বিশেষভাবে চোখে পড়েছে নারী ও নতুন ভোটারদের উপস্থিতি। বয়স্ক ভোটাররা স্বজনদের সঙ্গে কেন্দ্রে আসেন এবং অনেক কেন্দ্রে নারী ভোটারদের জন্য আলাদা লাইন তৈরি করা হয়েছে।

ভোটগ্রহণের সময় ফরিদপুর সদর আসনের বিএনপির ধানের শীষ প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সরকারী রাজেন্দ্র কলেজ কেন্দ্রে ভোট দেন। এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর আব্দুত তাওয়াব লক্ষীপুর কেন্দ্রে ভোট প্রদান করেন। ফরিদপুর-২ আসনের বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম লস্করদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। অন্যান্য আসনের প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে অংশ নেন।

ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা জানান, “সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছে, তা নিশ্চিত করা হয়েছে।”

জেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে কয়েকটি তুচ্ছ ঘটনা ছাড়া ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন