সর্বশেষ

সারাদেশ

মাদারীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন, ভোটগণনা শুরু

নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর
নজরুল ইসলাম পলাশ, মাদারীপুর

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদারীপুরের তিনটি আসনে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণে জেলার মোট ৩৮১টি কেন্দ্রে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম জানান, “আল্লাহর রহমতে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

ভোটার উপস্থিতি সকাল থেকেই চোখে পড়ার মতো ছিল। কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে, আবার কিছু কেন্দ্রে তুলনামূলকভাবে ছোট লাইনে ভোটার উপস্থিতি ছিল।

মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শীটে প্রিজাইডিং অফিসারের অগ্রিম স্বাক্ষরের কারণে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি সমাধান করা হয় এবং নতুন শীট দিয়ে ভোট গ্রহণ পুনরায় নিশ্চিত করা হয়।

জেলার তিনটি আসনে শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ ভোট পড়েছে বলে জানা গেছে। বর্তমানে ভোট গণনার কাজ চলছে।

৩১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন