সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশদিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

প্রবাসীদের ভোটদান সুবিধায় আসছে ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপ: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসবাসরত নিবন্ধিত ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ লক্ষ্যে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে, যার কাজ বর্তমানে চলমান রয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ তথ্য জানান। ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন দেশে ও প্রবাসে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি জানান, বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

সভায় তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানাডার টরন্টোতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এবং নির্বাচন কমিশনারের সঙ্গে নানা বিষয়ে সরাসরি আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

প্রবাসীরা প্রধান নির্বাচন কমিশনারের এই সফর এবং সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তারা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান।

২৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন