সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রেখেছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শত শত স্থানীয় বাসিন্দা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে চলা এই অবরোধের ফলে রাজধানী ঢাকা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, সকাল ৭টা থেকে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় প্রায় দুই শতাধিক মানুষ মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। সকাল সাড়ে সাতটার দিকে পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকাতেও একইভাবে সড়ক অবরোধ করা হয়। একই সময়ে ভাঙ্গা গোলচত্বরেও অবস্থান নেন বিক্ষোভকারীরা।

ফলে এই গুরুত্বপূর্ণ মহাসড়ক দুটিতে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মধ্যে পড়েছে রোগী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

বিক্ষোভকারীরা জানান, তারা নির্বাচন কমিশনের দেওয়া গেজেট কোনোভাবেই মেনে নেবেন না, যেখানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়েছে। তাদের একটাই দাবি—“ভাঙ্গা থাকবে ভাঙ্গাতেই।” দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান বলেন, "ভোর থেকে দুই মহাসড়কে শতশত মানুষ বসে আছেন। তারা সড়ক ছাড়ার পক্ষে নন। এত বড় জনসমাগম সামাল দেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়েছে।"

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনের নগরকান্দার সঙ্গে যুক্ত করে একটি গেজেট প্রকাশ করে। এরপর থেকেই ভাঙ্গায় একাধিকবার বিক্ষোভ, মানববন্ধন এবং হাইকোর্টে রিট দায়েরের ঘটনা ঘটে।

২৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন