সর্বশেষ

জাতীয়ঈদযাত্রা শুরু: অগ্রিম টিকিট বিক্রিতে ভিড়, ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
কানাডার ‘বেগমপাড়ায়’ ঢাকা ওয়াসার এমডির পরিবারের বাড়ি নিয়ে প্রশ্ন
সারাদেশবাগেরহাটে বার্ড ফ্লুর আশঙ্কা: ৮ হাজার মুরগির মৃত্যু, ঋণের চাপে খামারি পরিবার বিপর্যস্ত
আন্তর্জাতিকমাশহাদে দাফন করা হবে আয়াতুল্লাহ আলি খামেনিকে
ইরানে সহিংসতায় ১১০০ বেসামরিক নিহত: এইচআরএএনএ
ইরানের সম্ভাব্য ভবিষ্যৎ নেতারা আর জীবিত নেই: ট্রাম্পের দাবি
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
খেলা

আজই দেশে ফিরছেন আটকে পড়া বাংলাদেশি ফুটবলাররা

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সরকার পতনের ঘটনায় কাঠমান্ডুতে আটকে পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা আজই দেশে ফিরছেন।

দেশটির আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর আবারও চালু হয়েছে।

বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার তাদের ফেরার সম্ভাবনা থাকলেও অনিশ্চিত পরিস্থিতির কারণে অপেক্ষা না করে বিশেষ ফ্লাইটের আশায় রয়েছেন খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইট পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করে কাঠমান্ডু বিমানবন্দরে প্রস্তুত ছিলেন খেলোয়াড়রা। যদিও ফ্লাইট কখন পৌঁছাবে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব জানান, “আমরা ঢাকার নির্দেশ পেয়ে ইমিগ্রেশন শেষ করে এখন বিমানবন্দরে অপেক্ষা করছি। কখন ফ্লাইট আসবে জানি না, তবে আজই আমরা দেশে ফিরছি—এটুকু নিশ্চিত।”

৩২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন