সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
ভিন্নরকম

মহেশপুরের সুমাল ঘোষের মিষ্টির প্রেমে এলাকাবাসী!

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৩ টাকায় বিক্রি হচ্ছে সুস্বাদু ও খাঁটি রসগোল্লা। ছোট আকারের হলেও স্বাদে কোনো কমতি নেই। বরং মুখে দিলেই গলে যাওয়া এই মিষ্টি বড় বড় দোকানের রসগোল্লাকেও হার মানাচ্ছে।

রসগোল্লাগুলোর বিশেষত্ব হলো, এতে নেই কোনো ভেজাল, কৃত্রিম রং বা অতিরিক্ত ঘ্রাণ। খাঁটি ছানা ও দুধ ব্যবহার করেই তৈরি করা হয় এই মিষ্টি। আর এই রসগোল্লার জনক হলেন মহেশপুর উপজেলার শিবানন্দপুর গ্রামের সুমাল ঘোষ, যিনি তিন দশকেরও বেশি সময় ধরে নিজ হাতে মিষ্টি তৈরি করে বিক্রি করছেন।

প্রতিদিন সকালেই বাইসাইকেলে করে মহেশপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রসগোল্লা বিক্রি করেন সুমাল ঘোষ। একসময় ২ টাকায় বিক্রি করতেন প্রতিটি রসগোল্লা, বর্তমানে বিক্রি হচ্ছে ৩ টাকায়। দাম কিছুটা বাড়লেও কমেনি চাহিদা, বরং বেড়েছে। দিনে প্রায় এক হাজার পিস রসগোল্লা বিক্রি করেন তিনি, যা দিয়েই চলে তার সংসার।

স্থানীয় এক ক্রেতা রফিকুল ইসলাম জানান, “৩ টাকায় এত সুস্বাদু রসগোল্লা পাওয়া সত্যিই আশ্চর্যজনক। আমরা প্রতিদিনই তার কাছ থেকে কিনি।”
আরেক ক্রেতা, স্কুলশিক্ষক মাহবুব হোসেন বলেন, “বড় বড় দোকানের চেয়ে সুমাল ঘোষের বানানো রসগোল্লা অনেক বেশি খাঁটি ও সুস্বাদু। তাই এলাকার মানুষ তার দিকেই ঝুঁকছে।”

মহেশপুরের বাসিন্দা রাসেল হোসেন বলেন, “সুমাল ঘোষের রসগোল্লা এখন স্থানীয়ভাবে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়েছে। কম দামে ভালো মানের মিষ্টি পাওয়ায় তার ক্রেতা প্রতিদিনই বাড়ছে।”

নিজের ব্যবসার ব্যাপারে সুমাল ঘোষ বলেন, “কম লাভ, বেশি বিক্রিই আমার নীতি। দিনে এক হাজার পিস বিক্রি করলেই সংসার চলে যায়। মানুষ আমার মিষ্টির স্বাদ পছন্দ করছে, এটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”

৬৪৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ভিন্নরকম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন