সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়ায় সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৪ মহিষ আটক 

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় চারটি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানানো হয়েছে।

বিজিবির ৪৭ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে রামকৃষ্ণপুর মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি মালিকবিহীন মহিষ জব্দ করা হয়। স্থানটি চরচিলমারী বিওপির দায়িত্বাধীন এবং সীমান্ত পিলার ১৫৪/৯-এস থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের ভেতরে অবস্থিত। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

পরদিন সোমবার (৮ সেপ্টেম্বর), একই ধরনের আরেকটি অভিযান চালিয়ে বাজুমারা পোল্টির মুখ এলাকা থেকে আরও দুটি মহিষ আটক করা হয়। এই মহিষগুলোর বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, আটককৃত মহিষগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ বলেন, “সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

২৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন