সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ : খাগড়াছড়িতে শাহজাহান
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
আন্তর্জাতিক

সিরিয়ায় আবারও ইসরাইলের বিমান হামলা, তীব্র নিন্দা সিরিয়ার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরিয়ার হোমস শহর এবং উপকূলীয় লাতাকিয়া অঞ্চলে ইসরাইলের একাধিক বিমান হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে চালানো এই হামলাকে সিরীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে দামেস্ক।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরাইলি বাহিনী হোমসের একটি বিমানঘাঁটি এবং লাতাকিয়ার একটি সামরিক ব্যারাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এসব হামলায় হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, হোমস শহরে একটি সামরিক বিমানঘাঁটির ওপর হামলার সময় বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। লাতাকিয়ায় হামলার পর ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, তবে হতাহতের কোনো নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ইসরাইলি এই বিমান হামলা সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং এটি একটি উসকানিমূলক ও ধারাবাহিক আগ্রাসনের অংশ।”

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া তার জাতীয় নিরাপত্তা ও ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো আক্রমণ প্রত্যাখ্যান করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ইসরাইলি হামলা বন্ধে কার্যকর ও দৃঢ় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরাইল সিরিয়ায় প্রায় ১০০টি হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৬টি ছিল আকাশপথে এবং ১১টি স্থলপথে পরিচালিত। এসব হামলায় ১৩৫টিরও বেশি সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে এবং অন্তত ৬১ জন নিহত হয়েছেন।

২৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন