সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

লক্ষ্মীপুরে বাস খাদে পড়ে ২ জনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি

শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জের কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ‘আনন্দ পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস লক্ষ্মীপুরের উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, যাদের মধ্যে দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে নিশ্চিত করেছেন ওসি মোবারক হোসেন। গুরুতর আহত কয়েকজনকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন জানান, নিহত দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

এদিকে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে ডুবুরি দল না পৌঁছানো এবং পানির নিচে কেউ আটকে রয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। উদ্ধার কাজে ধীরগতির অভিযোগ করেছেন উপস্থিত সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবীরা।

এ ঘটনায় এখনো নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন।

২৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন