সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

বিচার বিভাগে ২৩২টি নতুন বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
বিচার বিভাগের কাঠামো আরও শক্তিশালী করতে দেশে বিভিন্ন পদমর্যাদার মোট ২৩২টি নতুন বিচারিক পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুডিসিয়াল সার্ভিস গঠন বিধিমালা, ২০২৫-এর বিধি ৫ অনুসারে গঠিত বিচারিক পদ সৃজন সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম। সভায় কমিটির সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি মো. বজলুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) মো. লিয়াকত আলী মোল্লা।

সভায় শিশু ধর্ষণ দমন ট্রাইব্যুনালের জন্য ৭২টি নতুন বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত হয়, যার মধ্যে ৬৪টি জেলা পর্যায়ে এবং ৮টি মহানগর এলাকায় থাকবে। পাশাপাশি পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের বাকি ৬১টি জেলায় পারিবারিক আপিল আদালতের বিচারকের ৬১টি পদ এবং মামলার পরিসংখ্যান অনুযায়ী ঢাকা জেলায় আরও ৪টি পদসহ মোট ৬৫টি পারিবারিক আপিল আদালতের বিচারকের পদ সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, সারাদেশে ইতোমধ্যে প্রতিষ্ঠিত ৫৪টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জন্য জেলা জজ পদমর্যাদার ৫৪টি নতুন পদ এবং ৪১টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের জন্য যুগ্ম জেলা জজ পদমর্যাদার বিচারকের পদ সৃজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই ট্রাইব্যুনালে আগে থেকেই বিদ্যমান ১৩টি পদ রয়েছে।

সব মিলিয়ে, দেশের বিচারিক কাঠামোকে আরও কার্যকর ও জনবান্ধব করতে মোট ২৩২টি বিচারিক পদ সৃজনের প্রস্তাব গৃহীত হয়।

এছাড়াও এসব নতুন পদসমূহের জন্য প্রয়োজনীয় সহায়ক জনবল, অবকাঠামো ও অফিস সরঞ্জামাদি নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলে সভায় জানানো হয়। এ বিষয়ে আইন ও বিচার বিভাগকে প্রয়োজনীয় প্রস্তাব প্রণয়ন করে তা জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ প্রধান বিচারপতিকে অবহিত করে অনুমোদনক্রমে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

৩৯৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন