সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

কুষ্টিয়ায় হঠাৎ বন্যায় চরম বিপর্যয়ে কৃষকরা, জলের নিচে সব ফসল

মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
মোঃ আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলে হঠাৎ বন্যায় পানির নিচে ডুবে গেছে শত শত হেক্টর আবাদি জমি।

পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, পাট, ভুট্টা, সবজি, কলা ও মরিচসহ নানা ধরনের ফসল।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, শুধুমাত্র দৌলতপুরেই প্রায় ১ হাজার ১ হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো জেলার হিসাবে এই সংখ্যা প্রায় ১ হাজার ২৯৮ হেক্টর। ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে, কৃষকদের অনেকে এখন দিশেহারা হয়ে পড়েছেন।


চিলমারীর স্থানীয় কৃষকরা জানান, হঠাৎ এই বন্যা তাদের কল্পনাতেও ছিল না। মাত্র দুই সপ্তাহের মধ্যে ফসলের জমিগুলো পানিতে তলিয়ে যায়। চোখের সামনে ধান, পাট, সবজি ও কলার গাছ মরে যেতে দেখে তারা অসহায় হয়ে পড়েছেন। অনেকেই বলছেন, এমন ক্ষয়ক্ষতির মুখে আগে কখনও পড়েননি।

চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, “চরের প্রায় সব জমিই এখন পানির নিচে। ধানগাছ পুরোপুরি ডুবে গেছে। ফলে কৃষকদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে।”


দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “চরাঞ্চলের কৃষকরা ইতোমধ্যেই বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। তাই দ্রুত সহায়তা দেওয়া জরুরি।”

একইসঙ্গে, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আব্দুল করিম জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।


বর্তমানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে একটাই প্রশ্ন— “ফসল না হলে পরিবার চলবে কীভাবে?” এ পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়াতে জরুরি হয়ে পড়েছে সরকারি প্রণোদনা, আর্থিক সহায়তা ও কৃষি ভর্তুকি।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন