সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

৩ বছরেও বৃত্তির টাকা মেলেনি, হতাশ দৌলতপুরের ১৯৩ শিক্ষার্থী 

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
তিন বছর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় বৃত্তি পেলেও এখন পর্যন্ত প্রাপ্য টাকা না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভে ফুঁসছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৯৩ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় উপজেলার ২৮৪টি বিদ্যালয় থেকে মোট ২,৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে মেধা ও সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে ১৯৩ জন শিক্ষার্থী। নিয়ম অনুযায়ী, এসব শিক্ষার্থীকে মাসে ৩০০ টাকা করে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তির অর্থ পাওয়ার কথা থাকলেও এখনো অধিকাংশ শিক্ষার্থী তা থেকে বঞ্চিত।

“শুধু আশ্বাস, সমাধান নয়”

ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, একাধিকবার উপজেলা শিক্ষা অফিস ও সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করেও তারা কোনো নির্ভরযোগ্য উত্তর পাননি। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র আবু ওবাইদুল্লাহ সিদ্দিক জানায়, "আমার দুই বন্ধু সম্প্রতি টাকা পেলেও আমি এবং আরও অনেকে এখনও কিছু পাইনি।"

তিন বছর ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের একজনের মা তহমিনা খাতুন বলেন, “আমার মেয়ে পরিশ্রম করে বৃত্তি পেয়েছে। এখন টাকা না পেয়ে সে মনোবল হারাচ্ছে।” অন্যদিকে অভিভাবক বুলবুল আহমেদ বলেন, “এটি শুধু টাকার ব্যাপার নয়, এটি স্বীকৃতির প্রশ্ন। জীবনের শুরুতেই এমন অভিজ্ঞতা শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।”

প্রশাসনিক জটিলতা ও দায়িত্ব এড়ানোর অভিযোগ

তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, “আমাদের বিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। কিন্তু তারা এখনো টাকা না পাওয়ায় অভিভাবকরা ক্ষুব্ধ। ধারণা করছি, প্রশাসনিক জটিলতার কারণেই বিলম্ব হচ্ছে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, “আমি সদ্য যোগদান করেছি। গেজেট প্রকাশিত হয়েছে বলে জানি। অর্থ ছাড়ের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দায়িত্ব।”

তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন বলেন, “বৃত্তির অর্থ মাধ্যমিক শিক্ষা অফিসের হাতে থাকে না। শিক্ষার্থীরা যেসব বিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারাই বিষয়টি দেখে।”

অন্যদিকে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, তারা প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ দপ্তরে পাঠালেও এখনও শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে টাকা পৌঁছেনি। কেন বিলম্ব হচ্ছে, তা তাদেরও জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, “বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে খোঁজ নিচ্ছি।”

আস্থার সংকট তৈরি হচ্ছে

অভিভাবকদের মতে, বৃত্তির টাকা হয়তো খুব বড় অঙ্ক নয়, কিন্তু এটি শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা ও স্বীকৃতি। সময়মতো তা না পাওয়ায় তারা সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন। দ্রুত অর্থ ছাড় ও বিতরণ কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

৩৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন