সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশসিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
জাতীয়

নুরের ওপর হামলার দায় সরকার এড়াতে পারে না: উপদেষ্টা আসিফ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার জন্য সরকারকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়ে তিনি বলেন, “এই হামলার দায় সরকার এড়াতে পারে না। এমন ঘটনা দেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে।”

আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
একই দিনে ঢামেকের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, নুরুল হক নুর সুস্থ হলে হামলার ঘটনায় মামলা করবেন। তবে হামলাকারীরা সেনাসদস্য হওয়ায় মামলার গ্রহণযোগ্যতা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

রাশেদ খান বলেন, “সেনাবাহিনীর কতিপয় সদস্য মব তৈরি করে আমাদের কার্যালয়ে হামলা চালিয়েছে। শুধু নুর নয়, আরও অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন। সেনাসদস্যদের চিহ্নিত করে সামরিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান
আইএসপিআরের দেওয়া বিবৃতি—যেখানে হামলাকে ‘মব অ্যাটাক’ হিসেবে উল্লেখ করা হয়—তা প্রত্যাখ্যান করে রাশেদ খান বলেন, “আমরা নিজের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করছিলাম। সেনাবাহিনীর সদস্যরাই সেখানে হামলা চালিয়েছে। এটা কোনো জনতা নয়, বরং সেনাসদস্যরাই সেই ‘মব’ তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের অফিসে ভাঙচুর চালানো হয়েছে, বাথরুমে আশ্রয় নেওয়া নেতাকর্মীদেরও টেনে বের করে রক্তাক্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এসব চিত্র উঠে এসেছে।”

সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন
রাশেদ খান জানান, “সেনাবাহিনী আমাদের গর্ব, তা আমরা জানি। কিন্তু কিছু সদস্যের অপরাধ আড়াল করতে গিয়ে পুরো বাহিনীকে কলুষিত করা হচ্ছে। আমরা সেনাপ্রধানকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলাম অবস্থান স্পষ্ট করার জন্য, কিন্তু এখনো তিনি মুখ খোলেননি। এটা খুবই উদ্বেগজনক।”

৩৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন