সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

নির্বাচন ভণ্ডুলে নিষিদ্ধ আওয়ামী লীগ মরিয়া: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করতে চায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, তারা তো চাইবেই নির্বাচন পণ্ড করতে। তাদের একটি অংশ এখনও সক্রিয় রয়েছে। এই সংখ্যাটিকে প্রতিহত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আমাদের সবার।"

তিনি জানান, বৈঠকে পুলিশ বাহিনীর নিরপেক্ষ আচরণ নিশ্চিতকরণ, আসন্ন নির্বাচন, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো, এবং মাদকের বিস্তার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরাপদ হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ও দায়িত্বশীলতার ওপর। "আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। ৭ সেপ্টেম্বর থেকে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে," জানান তিনি।

তিনি বলেন, "জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নিতে হবে। সবাই মিলে সহযোগিতা করলে একটি অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।"

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশ যদি আগেই অ্যাকশনে যায়, তখন বলা হয় তারা বাড়াবাড়ি করছে। আর পরে গেলে বলা হয়, নিষ্ক্রিয়। মানুষের ক্ষেত্রে তো ক্রিকেটের মতো নির্দিষ্ট সীমারেখা টানা যায় না।”

দেশব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন অগ্নিসংযোগ ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে তিনি বলেন, এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বানচালের অংশ কি না, তা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন