সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

বাফুফে-বিসিবি পাওনা না মেটানোয় ক্রীড়া মন্ত্রণালয়ের দ্বারস্থ এনএসসি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাওনা অর্থ আদায়ে ব্যর্থ হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

গেটমানির ১৫ শতাংশ ও প্রচারস্বত্বের ১০ শতাংশ অর্থ না পাওয়ায় এনএসসির নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম বুধবার ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম বরাবর একটি চিঠি পাঠিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ৯ এপ্রিল বিসিবিকে চিঠি দিয়ে ২০২২-২৩ অর্থবছর থেকে বর্তমান সময় পর্যন্ত গেটমানি ও সম্প্রচার স্বত্বের অর্থ চেয়ে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু প্রায় চার মাস পার হলেও এনএসসি কোনো সাড়া পায়নি।

অন্যদিকে, গত জুনে জাতীয় ফুটবল দলের দুটি আন্তর্জাতিক ম্যাচ (ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে) থেকে ভালো অঙ্কের রাজস্ব আয় করেছে বাফুফে। তবে দুই মাস পেরিয়ে গেলেও তারা গেটমানি বা সম্প্রচার স্বত্বের অংশ এনএসসিকে দেয়নি।

জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, ১৯৯১ সালের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী স্টেডিয়ামের টিকিট বিক্রির ১৫ শতাংশ এবং ২০০৮ সালে পরিষদের চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রচার স্বত্বের ১০ শতাংশ তাদের প্রাপ্য। কিন্তু বাফুফে ও বিসিবি বারবার অনুরোধ সত্ত্বেও তা পরিশোধ করছে না।

২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিবি এনএসসিকে মোট ২ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৩৪৭ টাকা প্রদান করেছে। যদিও এনএসসির মতে, তাদের প্রাপ্য এর চেয়ে অনেক বেশি। বিসিবি টিকিট বিক্রির কিছু অর্থ পরিশোধ করলেও সম্প্রচার স্বত্ব বাবদ কোনো অর্থ এখনো দেয়নি।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাবেক সভাপতি ফারুক আহমেদ—দুজনই এনএসসি মনোনীত প্রতিনিধি ছিলেন। এমনকি সভাপতির দায়িত্বে থেকেও তারা এনএসসির পাওনা আদায়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

৩০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন