সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার ৬ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ ৫:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন।

রাষ্ট্র–নিয়ন্ত্রিত সিরীয় টেলিভিশন চ্যানেল ‘আল–আখবারিয়া’ আজ বুধবার সকালের দিকে এই তথ্য নিশ্চিত করে।

খবরে বলা হয়, রাজধানীর উপকণ্ঠে অবস্থিত আল–কিশওয়াহ শহরের পাশে সেনাবাহিনীর একটি অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলার এক দিন আগেই সিরিয়া ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিল।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও সিরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বিশেষ করে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল–আসাদের সরকারের পতনের পর থেকে সিরিয়ার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েল শতাধিক হামলা চালিয়েছে বলে অভিযোগ করছে দামেস্ক।

এছাড়া গোলান মালভূমির অসামরিক বাফার জোনে ইসরায়েলের সামরিক উপস্থিতি বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাউন্ট হারমন অঞ্চলে সিরিয়ার ভেতরে একটি কৌশলগত স্থানে ইসরায়েল ৬০ সেনার একটি দল পাঠিয়েছে। ওই এলাকা সিরিয়া–লেবানন সীমান্তবর্তী এবং সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ঘটনার প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল–শাইবানি বলেন, "ইসরায়েল তাদের সম্প্রসারণবাদী ও বিভাজনমূলক পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। অসামরিক চুক্তির আওতায় থাকা অঞ্চলগুলোতেও তারা গোপনে সামরিক স্থাপনা তৈরি করছে।"

এদিকে, ইসরায়েলের পক্ষ থেকে এই সাম্প্রতিক হামলা বা অভিযানের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের লক্ষ্যে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, মিসর এবং জর্ডানের কিছু অংশকে অন্তর্ভুক্ত করার ইঙ্গিত দেওয়া হয়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

এই অবস্থানকে ‘আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল সম্পর্কের জন্য হুমকি’ বলে আখ্যায়ন করেছে ৩১টি আরব ও ইসলামিক দেশের জোট এবং আরব লিগ।

৩১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন