সর্বশেষ

জাতীয়বাগেরহাটে মহাসড়কে ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত, আহত বহু
হট্টগোলের মধ্যে রাষ্ট্রপতির ভাষণ, প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিরোধী দলের ওয়াকআউট
আজ থেকে দেশে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
হাফিজ উদ্দিন আহমদ নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার
কায়সার কামাল নির্বাচিত হলেন ডেপুটি স্পিকার
নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান, শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু
সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য খন্দকার মোশাররফের নাম প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী
সারাদেশবিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার, স্বস্তিতে নগরবাসী!
কুয়াকাটায় বিপন্ন প্রজাতির বিশাল কচ্ছপের মৃতদেহ ভেসে এল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোপালগঞ্জে স্বস্তির বরষা, দেখা মিলল মৌসুমের প্রথম বৃষ্টির
হাকিমপুরে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে জামায়াতের দোয়া ও ইফতার
চাঁদপুরে মরা মুরগি ও রক্ত-চর্বি বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা
মুকসুদপুরে পূবালী ব্যাংকে ৯৩ হাজার টাকার জাল নোটসহ ব্যক্তি আটক
ফরিদপুরে মৎস্যজীবীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণে অনিয়মের অভিযোগ
শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১৫
ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ মামলায় ছাত্র আন্দোলনের ২ নেতার রিমান্ড
মানিকগঞ্জের শিবালয়ে সড়ক দুর্ঘটনায় স্বামী–স্ত্রী নিহত
নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
আন্তর্জাতিকযুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
আল–আকসা মসজিদে ১২ দিন ধরে মুসল্লিদের ঢুকতে দিচ্ছে না ইসরায়েল, ৮ দেশের নিন্দা
খেলাচ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য ভালভের্দে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত ফুটবলার’
শিক্ষা

ডাকসু : আজ থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু, আচরণবিধি মানতে কড়াকড়ি নির্দেশনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু হচ্ছে আজ মঙ্গলবার থেকে।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত চলবে প্রার্থীদের প্রচারাভিযান।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। তিনি জানান, এখন পর্যন্ত কোনো বড় ধরনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে, সে বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের দল সতর্কভাবে কাজ করছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে তা লিখিতভাবে জমা দিতে আহ্বান জানানো হয়েছে। সেক্ষেত্রে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ (২৬ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভিপি, জিএস এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

এদিকে, ডাকসু নির্বাচন ঘিরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২১ জন প্রার্থী। বাতিল হওয়া কিছু মনোনয়নপত্রের বিরুদ্ধে দাখিল করা আপিলের ভিত্তিতে পুনরায় যাচাই-বাছাই শেষে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি প্রকাশে অনিচ্ছুক, তারা ২৭ আগস্টের মধ্যে লিখিতভাবে চিফ রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, পূর্বে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল এবং প্রশাসনিক দপ্তরে তালিকাটি খোলা থাকবে।

প্রার্থীদের প্রচার কার্যক্রম নিয়ে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারে ব্যানার, পোস্টার, লিফলেট ব্যবহার করা যাবে, তবে কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা আর্থিক সেবামূলক কার্যক্রম আয়োজন করা যাবে না। এমন কর্মকাণ্ড আচরণবিধির ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ৩৮তম ডাকসু ও হল সংসদ নির্বাচন।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন