সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী আমীর খসরু
৫২, ৭১, ৯০ ও ২৪-এর চেতনায় জাতি গঠনে এগিয়ে যাব : ফখরুল
১০ মার্চ ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন : ডা. এ জেড এম জাহিদ
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
জনগণের আস্থা চাইলেন প্রতিমন্ত্রী টুকু, উন্নয়ন ও গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার
রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
দুর্নীতি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার আহ্বান জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
সারাদেশকারাগারেই নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো আইভীকে
রাজশাহীর চারঘাটে নিজ দলের বিরোধে বিএনপি নেতা নিহত
নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্তে পুলিশ
নরসিংদীতে কিশোরী ধর্ষণ–হত্যা: বিএনপি নেতা বহিষ্কার, আরও ৩ জন গ্রেপ্তার
রাজশাহীতে কোচিং সেন্টারে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, পরিচালক গ্রেপ্তার
গাইবান্ধায় মানবতার নিরাপত্তাবলয় গড়ছে ‘গাইবান্ধা নারী ও শিশু কল্যাণ সংস্থা’
বেনাপোল বন্দরে ১১ দিনে ৩২২০ টন মোটা চাল আমদানি
গুরুদাসপুরে হাট ইজারা নিয়ে উত্তেজনা: চাঁদা দাবির যুবদল নেতার বিরুদ্ধে
নাটোরে অভিযানে ৬শ' পিস ইয়াবা ও হেরোইনসহ নারী গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
নলডাঙ্গায় যুবদলের দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৬
এনায়েতপুরে কবরস্থান মাদ্রাসা এতিমখানায় ডিএসএফ’র খাদ্য সহায়তা
বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো তৎপরতা শুরু হয়েছে: ফরহাদ হোসেন আজাদ
নরসিংদীতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৫
ডাক্তারদের পছন্দের স্থানে পোস্টিং দেওয়ার উদ্যোগ: স্বাস্থ্য মন্ত্রী
মানুষ আর খবরদারির রাজনীতি চায় না': মাদারীপুরে প্রতিমন্ত্রী নুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি শেখ আবু সাঈদ, সম্পাদক শাতিল মাহমুদ
ভূমি সেবায় স্বচ্ছতা আনতে রাজশাহীতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা
ঝিনাইদহে ৪ বছরের শিশু তাবাচ্ছুম হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার
ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের পরামর্শ সভা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির সভায় সংঘর্ষ, পুলিশসহ আহত ৮
সাতক্ষীরায় ভূমিকম্পে আতঙ্ক: বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
জয়পুরহাটে টিসিবি পণ্যের অবৈধ বিক্রির অভিযোগে মামলা, গ্রেপ্তার ২
মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে বর্ণাঢ্য সংবর্ধনা
টাঙ্গাইলে ফ্রি ওয়াইফাই ও আইটিতে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা মন্ত্রীর
বন্ধ বিমানবন্দর চালু করাই অগ্রাধিকার: জামালপুরে প্রতিমন্ত্রী মিল্লাত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ময়মনসিংহে অনুষ্ঠিত
ভালুকায় বিএনপির সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ময়মনসিংহে ফলের বাজারে আগুন: কেজিতে বেড়েছে ৫০ থেকে ২৫০ টাকা
নাটোরে অগ্নিকাণ্ডে কৃষকের ৭ ঘর ভস্মীভূত, পুড়েছে গবাদি পশু
ফরিদপুরে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা, ভাই ও মা আহত
পটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
জাতীয়

হাসপাতালে ভর্তি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৫ আগস্ট, ২০২৫ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি এম খায়রুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকার শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়।

কেরানীগঞ্জ কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা অনুভব করায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খায়রুল হককে হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “তাকে হাসপাতালে আনা হয়েছে এবং বর্তমানে তিনি কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।”

৭৯ বছর বয়সী খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কেরানীগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। ৬ জুলাই যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আহাদ ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার বাবা আলাউদ্দিন ওই ঘটনায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬৭ জনকে আসামি করা হয়েছে।

খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালের ১ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের ১৭ মে পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন আপিল বিভাগ ২০১১ সালের ১০ মে এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করা হয়।

অবসরের পর ২০১৩ সালের ২৩ জুলাই তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান এবং কয়েক দফা পুনঃনিয়োগে এ দায়িত্বে ছিলেন। তবে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট তিনি পদত্যাগ করেন।

পদত্যাগের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ২৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন শাহবাগ থানায় তার বিরুদ্ধে দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে মামলা করেন। এর আগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়ার করা মামলায়ও সংবিধানের রায় জালিয়াতির অভিযোগ তোলা হয়।

৩৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন