সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশজামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

বিএনপি'র দুই পক্ষের বিবাদ, গায়ে ধাক্কা দেয়ার অভিযোগ ফারহানার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে নির্বাচন কমিশনের শুনানিতে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

সংঘর্ষের সময় দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা সেখানে উপস্থিত ছিলেন। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসন ঘিরে পক্ষে-বিপক্ষে জমা দেওয়া আবেদনের শুনানি শুরু হয়।

শুনানিকালে বিএনপির রুমিন ফারহানা খসড়া সীমানা পরিবর্তনের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিপরীতে ব্রাহ্মণবাড়িয়া বিএনপির অপর একটি অংশের নেতারা — খুরশিদ আলম, অ্যাডভোকেট শফিকুল আলম ও অ্যাডভোকেট ইমাম হোসেনসহ অনেকে — খসড়ার বিপক্ষে অবস্থান নিয়ে বলেন, বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়ন (বুধন্তি, চান্দুয়া ও হরষপুর) ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করায় উপজেলার অখণ্ডতা নষ্ট হচ্ছে।

এই মতবিরোধ থেকেই শুনানির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুতই হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসি কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন। পরে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ উভয় পক্ষকে মিলনায়তন ত্যাগ করার অনুরোধ জানান।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "যেটা ১৫ বছরে হয়নি, সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি যে দলের জন্য ১৫ বছর লড়েছি, সেখানকার নেতাকর্মীরাই আজ আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে যদি এমন পরিস্থিতি হয়, নির্বাচনের সময় কী হবে তা সহজেই অনুমেয়।"

তিনি আরও বলেন, "আমি একজন আইনজীবী, তাই নিজের কেস নিজেই প্রেজেন্ট করেছি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থী ও তার অনুসারীরা ২০-২৫ জন মিলে গুণ্ডামি করেছেন। এটা নির্বাচন কমিশনের সম্মান ও গাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।"

এদিকে সংঘর্ষ চলাকালে নির্বাচন কমিশনে উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগও উঠেছে। এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী দাবি করেন, "আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবির পক্ষে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু রুমিন ফারহানার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই আমাদের মারধর করা হয়েছে।"

এ প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তারা আসলে এনসিপি-জামায়াত ছিল, নাকি গুণ্ডা-মাস্তান ছিল, সেটা আমরা বুঝতে পারিনি।"

শুনানির সময় নির্বাচন ভবনের বাইরেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং ভবনের সামনে জলকামান প্রস্তুত রাখা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ করছে। এ নিয়ে পক্ষে-বিপক্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে।

৩৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন