সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশপাবনার ফটোসাংবাদিক খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার নিযুক্ত
ফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ায় পেট্রলের রেকর্ড মূল্যবৃদ্ধি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ার একাধিক তেল শোধনাগারে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে দেশটিতে পেট্রলের দাম রেকর্ড পরিমাণে বেড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রুশ সরকার পেট্রল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলেও অভ্যন্তরীণ বাজারে মূল্যবৃদ্ধি থামানো যাচ্ছে না।

গ্রীষ্ম মৌসুমে পরিবহন ও কৃষি খাতে জ্বালানির চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই সময়েই ইউক্রেন নিজেদের কৌশলগত হামলা জোরদার করেছে। তেল শোধনাগার, পাম্পিং স্টেশন ও জ্বালানিবাহী ট্রেনের মতো অবকাঠামোগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইউক্রেনের উদ্দেশ্য রাশিয়ার সামরিক সরঞ্জাম উৎপাদন ব্যাহত করা ও সাধারণ জনগণের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ সৃষ্টি করা।

সিএনএনের তথ্যমতে, আগস্ট মাসেই কমপক্ষে ১০টি গুরুত্বপূর্ণ রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, আক্রান্ত শোধনাগারগুলো বছরে ৪ কোটি ৪০ লাখ টনের বেশি জ্বালানি পরিশোধন করত, যা রাশিয়ার মোট পরিশোধন সক্ষমতার ১০ শতাংশেরও বেশি।

দক্ষিণ রাশিয়ার ভলগোগ্রাদ শহরে অবস্থিত বৃহত্তম শোধনাগার লুকওয়েল এ মাসে দুই দফা হামলার শিকার হয়েছে। ১৪ ও ১৯ আগস্ট হামলার ঘটনায় শোধনাগার থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আঘাতের কথা স্বীকার করেছে। এছাড়া সারাতভ ও রোস্তভ অঞ্চলেও বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে।

এই হামলাগুলোর পরিপ্রেক্ষিতে দেশটির পেট্রল বাজারে সরবরাহে সংকট তৈরি হয়েছে। শুধু আগস্ট মাসেই সেন্ট পিটার্সবার্গ এক্সচেঞ্জে পেট্রলের পাইকারি মূল্য বেড়েছে প্রায় ১০ শতাংশ। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এ বৃদ্ধির হার প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে।

রাশিয়ার জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান এনইএফটি রিসার্চ এর ব্যবস্থাপনা অংশীদার সের্গেই ফ্রোলভ কোমারসান্ত পত্রিকাকে জানান, "দুর্ভাগ্যবশত, মূল্য হ্রাসের কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। আগামী এক মাসের মধ্যে তেমন স্বস্তি আসবে বলেও মনে হচ্ছে না।"

মূল্যবৃদ্ধির বোঝা পড়ে যাচ্ছে ভোক্তাদের ওপর। বিশেষ করে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলে এর প্রভাব আরও গভীরভাবে অনুভূত হচ্ছে। কিছু অঞ্চলে এবং রুশ অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানির ঘাটতির খবর পাওয়া গেছে। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসেনভ বলেন, “সরবরাহব্যবস্থায় জটিলতার কারণে এ সমস্যা দেখা দিয়েছে।”

এদিকে ইউক্রেনপন্থী গোষ্ঠী 'ইয়েলো রিবন'-এর এক সদস্য সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “ক্রিমিয়ায় ভালো মানের পেট্রল বাজার থেকে প্রায় উধাও হয়ে গেছে। এটি ইউক্রেনীয় ড্রোন হামলার সরাসরি প্রভাব।”

তবে সামরিক বিশ্লেষকেরা বলছেন, রুশ সেনাবাহিনীর উপর এই হামলার প্রভাব সীমিত। কারণ, তাদের প্রধান জ্বালানির উৎস ডিজেল, যার সরবরাহ এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পেট্রল সংকট এবং মূল্যবৃদ্ধির এই পরিস্থিতি আরও কতটা দীর্ঘায়িত হবে, তা নির্ভর করছে ইউক্রেনীয় হামলার ধারা ও রুশ সরকার কতটা দ্রুত সরবরাহব্যবস্থা পুনরুদ্ধারে সক্ষম হয় তার ওপর।

৩১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন