সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ইঞ্জিনিয়ারদের কোটা প্রস্তাবের বিরুদ্ধে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ
মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৩০ জামায়াত কর্মী
গোপালগঞ্জে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ: দুই প্রার্থীকে অর্থদণ্ড
লক্ষ্মীপুরে ভোটের সীলসহ ব্যবসায়ী আটক, জব্দ হয়েছে কম্পিউটার ও মোবাইল
নরসিংদীতে ভোট নিরাপত্তা নিশ্চিতে বিজিবির বিশেষ ডমিনেশন টহল
ভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে ট্রাক চাপায় বৃদ্ধের মৃত্যু
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

টেকনাফ উপকূলে জেলেসহ নৌকা অপহরণ করেছে আরাকান আর্মি

টেকনাফ প্রতিনিধি
টেকনাফ প্রতিনিধি

রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ ২:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গোপসাগর থেকে মাছ ধরার পর ঘাটে ফেরার পথে কক্সবাজারের টেকনাফ উপজেলার নাইক্ষ্যংদিয়া উপকূলীয় এলাকা থেকে একদল জেলেসহ একটি মাছ ধরার নৌকা অপহরণের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ও সংশ্লিষ্ট ট্রলার মালিক। তাদের দাবি, এই অপহরণের পেছনে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র (এএ) সদস্যরা জড়িত।

অপহৃত ১২ জেলের সবাই টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দা। তারা হলেন: মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫) ও নুরুল আমিন (৪৫)। তবে অপহৃত একজনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,
“নৌকাসহ ১২ জেলে অপহৃত হওয়ার খবর আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তাদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

অপহৃত নৌকার মালিক সোলতান আহমেদ জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে জেলেরা ঘাটে ফিরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“এ ধরনের ঘটনা প্রায়শ ঘটছে। কিন্তু এর কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি।”

এদিকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদ ও সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মি অন্তত ১৫১ জন জেলেকে অপহরণ করেছে। সব মিলিয়ে গত আট মাসে অপহরণের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। বিজিবির সহায়তায় ইতোমধ্যে প্রায় ২০০ জনকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয় জেলেরা। তারা বলছেন, মাছ ধরতে গিয়ে প্রতিনিয়ত অপহরণের ঝুঁকিতে পড়তে হয়, যা তাদের জীবিকা ও জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

৩৮৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন