সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

রোহিঙ্গা আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে কক্সবাজারে যাচ্ছেন ড. ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা ইস্যু বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে আগামী ২৪ আগস্ট। দ্বিতীয় দিনে, অর্থাৎ ২৫ আগস্ট সম্মেলনে যোগ দেবেন তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুনভাবে আলোচনায় আনতে সরকার তিনটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। তার প্রথমটি ২৪-২৬ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে ১৭০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণের আশা করা হচ্ছে। তৃতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হবে কাতারের দোহাতে।

কক্সবাজারের সম্মেলন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এই সম্মেলনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সদস্যরা অংশ নেবেন। এছাড়া, রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্যরা সরাসরি এই আয়োজনে যুক্ত হতে পারবেন এবং তাদের অভিজ্ঞতা ও মতামত আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে পারবেন।”

তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিকভাবে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। আগামী ২৬ আগস্ট কক্সবাজারে এই সম্মেলন শেষ হবে।

৩৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন