সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
খেলা

ভারত-পাকিস্তান এশিয়া কাপ ম্যাচের নিশ্চয়তা দিল ক্রীড়া মন্ত্রণালয়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই থাকে ব্যাপক উত্তেজনা ও দেশপ্রেমে ভরপুর আবেগ। আগামী এশিয়া কাপ ২০২৫ নিয়ে শুরু থেকেই জোর জল্পনা ছিল, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে?

অবশেষে সেই অনিশ্চয়তা কাটিয়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয় স্পষ্ট ঘোষণা দিল—সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নির্ধারিত সময়সূচি অনুযায়ী এশিয়া কাপ খেলবে। এর ফলে ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের সঙ্গে ভারতের ‘মহারণ’ নিশ্চিত।

মন্ত্রণালয় পরিষ্কার করেছে যে, ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আর হবে না। অর্থাৎ ভারত কখনো পাকিস্তানে খেলবে না, পাকিস্তানকেও ভারতের মাটিতে আমন্ত্রণ জানানো হবে না। তবে বহুপাক্ষিক টুর্নামেন্টে ভারত পাকিস্তানের সঙ্গে মাঠে নামতে বাধা নেই। এই কারণেই এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারতের পাকিস্তান নিয়ে ক্রীড়া নীতি দেশের সার্বিক রাষ্ট্রনৈতিক নীতির প্রতিফলন। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকবে, কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নিয়ম অনুযায়ী বহুপাক্ষিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অব্যাহত থাকবে।’

এশিয়া কাপের সময়সূচি প্রকাশের পর থেকেই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক চলছিল। বিশেষ করে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর এই অনিশ্চয়তা বেড়ে যায়। তখন শোনা যাচ্ছিল, যদি ভারত সরে দাঁড়ায়, তবে পুরো টুর্নামেন্টই বাতিল হতে পারে। কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসি) গত জুলাইয়ে ভারতীয় অংশগ্রহণ নিশ্চিত করে।

তবে কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিংহের নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স’ দল পাকিস্তানের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে জাতীয় দলের ভবিষ্যত নিয়ে সংশয় দেখা দেয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ঘোষণার পর সেই সংশয় মুছে গেছে।

২০২৩ সালে ভারত সরকার পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপের জন্য দল পাঠাতে রাজি হয়নি। তখন ‘হাইব্রিড মডেল’-এ শ্রীলঙ্কা ভারতের সব ম্যাচ আয়োজনে নিয়েছিল। ২০২৫ সালের এশিয়া কাপেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে—পাকিস্তানে ভারতের কোনও ম্যাচ হবে না, সব ম্যাচ হবে দুবাইয়ে। এই চুক্তি কার্যকর থাকবে ২০২৭ সাল পর্যন্ত।

অন্যান্য খেলায় একই নীতি প্রযোজ্য হবে কিনা, তা এখনো মন্ত্রণালয় স্পষ্ট করেনি। তবে এক শীর্ষ কর্তা বলেন, ‘বহুপাক্ষিক ইভেন্ট হলেও আমরা খেলোয়াড়দের বিপদের মুখে ঠেলে দেব না। পাকিস্তানের আচরণের ওপর ভিত্তি করে বিষয়গুলো পৃথকভাবে বিবেচনা করা হবে।’

সব মিলিয়ে, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের মরুভূমিতে বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ক্রিকেট প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ক্রিকেটপ্রেমীরা ইতোমধ্যেই এই ম্যাচের জন্য তারিখটি বিশেষভাবে চিহ্নিত করে রেখেছেন।

৩৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন