সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

মা-মেয়েকে হত্যা : জমি-জমা সংক্রান্ত বিরোধ ধারণা

আল-মামুন, খাগড়াছড়ি 
আল-মামুন, খাগড়াছড়ি 

বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজ ঘরে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এক মা ও তার মেয়েকে। নিহতরা হলেন পূর্ব বাগানটিলা এলাকার আমেনা বেগম (৯৫) ও তার মেয়ে রাহেনা বেগম (৪২)।

বুধবার (২০ আগস্ট) রাতের কোনো এক সময় এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়ঘেরা পূর্ব বাগানটিলা এলাকায় বসবাস করতেন আমেনা বেগম ও তার মেয়ে রাহেনা। বৃহষ্পতিবার সকালে আশপাশের লোকজন তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে প্রবেশ করলে খাটের ওপর মা-মেয়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় ঘরের দরজা খোলা ছিল এবং দুই কক্ষে দুইজনের মরদেহ পাওয়া যায়। প্রত্যেকের ওপর মশারিও টানানো ছিল।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে মা ও মেয়েকে। প্রাথমিক তদন্তে পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্যমতে, নিহত আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে দুইজন প্রবাসে (পাকিস্তানে), আর অন্য তিনজনের একজন রামগড়ে এবং বাকি দুইজন বারৈয়ারহাট ও ছাগলনাইয়ায় বসবাস করেন। দুই মেয়ের মধ্যে রাহেনা বেগম মায়ের সঙ্গে থাকতেন। তার স্বামী প্রবাসে (ওমানে) এবং একমাত্র ছেলে ঢাকায় থাকেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে মায়ের সঙ্গে ছেলেদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।


ঘটনার পরপরই রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামিম, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুল্লাহ ও ওসি মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পাশাপাশি সিআইডির একটি টিমও ঘটনাস্থলে পৌঁছেছে।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তৎপরতা চলছে।

৪২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন