সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
জাতীয়

তিতাসের নাম ভাঙিয়ে প্রতারণা, গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র নাম ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি একদল প্রতারক নিজেকে তিতাসের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করছে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করছে।

প্রতারকরা বিকাশ, নগদ, রকেট ও উপায় অ্যাকাউন্টে বিল পরিশোধের কথা বলে গ্রাহকদের বিভ্রান্ত করছে। কখনো কখনো ম্যাজিস্ট্রেট অভিযানের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তারা ব্যক্তিগত নম্বরে টাকা পাঠানোর জন্য চাপ দিচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছে তিতাস গ্যাস।

প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে, তিতাস গ্যাস কোনো প্রকার নগদ লেনদেন করে না। সকল বিল গ্রহণ করা হয় নির্ধারিত ব্যাংক অথবা অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে—কখনোই ব্যক্তিগত নম্বরে নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও বিভ্রান্তিকর। গ্রাহকদের কোনো প্রকার সন্দেহজনক ফোনকল পেলে তিতাস গ্যাসের হেল্পলাইন অথবা নিকটস্থ অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।”

২৯৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন