সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশজনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

উত্তরের অগ্রযাত্রা: ‘মওলানা ভাসানী সেতু’র উদ্বোধন, গাইবান্ধা-কুড়িগ্রাম যুক্ত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
উত্তরবঙ্গের দুই জেলার মানুষদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘মওলানা ভাসানী সেতু’।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার মধ্যকার তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

উদ্বোধনের পরপরই সেতুর প্রবেশপথে ফিতা কেটে এর দ্বার উন্মোচন করা হয়। এরপর হাজারো মানুষ সেতুতে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন, তোলেন স্মরণীয় মুহূর্তের ছবি। ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে রাখতে হয়েছে সতর্ক অবস্থান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডি ও সেতু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেতু এলাকায় সকাল থেকেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। বহু মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে।

২০১৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দীর্ঘ এক দশকের নানা জটিলতা পেরিয়ে আজ বাস্তবে রূপ পেল সেই স্বপ্ন।

এলজিইডির তথ্য অনুযায়ী, ৮৮৫ কোটি টাকা ব্যয়ে সৌদি অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ১৪৯০ মিটার দীর্ঘ ও ৯.৬ মিটার প্রশস্ত পিসি গার্ডার এই সেতুটি। এটি এলজিইডি বাস্তবায়িত সবচেয়ে বড় অবকাঠামোগত প্রকল্প। সেতুর সঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রায় ৮০ কিলোমিটার এক্সেস সড়ক, ৫৮টি বক্স কালভার্ট ও ৯টি আরসিসি সেতু।

এর ফলে গাইবান্ধা ও কুড়িগ্রামের অন্তত ১০টি বাজার ও জনপদ সরাসরি সড়ক নেটওয়ার্কে যুক্ত হলো। বিশেষজ্ঞরা বলছেন, সেতুটি উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে। কৃষিপণ্য ও শিল্পপণ্য পরিবহনে খরচ কমবে, বাড়বে কর্মসংস্থান ও শিল্পায়নের সুযোগ। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ সহজ হবে, ভুরুঙ্গামারী স্থলবন্দরের দূরত্ব কমবে ৪০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত।

তবে সেতুর নামকরণ নিয়ে রয়েছে মতবিরোধ। স্থানীয়রা দাবি করেছেন, ১৯৯৫ সাল থেকে সেতু বাস্তবায়নের আন্দোলনের সঙ্গে জড়িত মুক্তিযোদ্ধা শরিতুল্যাহ মাস্টারের নামেই এটি নামকরণ হওয়া উচিত ছিল। এ নিয়ে তারা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করলেও সরকার ১০ আগস্ট প্রজ্ঞাপন জারি করে সেতুর নাম দেয় ‘মওলানা ভাসানী সেতু, গাইবান্ধা’।

নামকরণ বিতর্ক পেছনে রেখে দুই জেলার মানুষের মুখে এখন শুধুই আনন্দের ছাপ। দীর্ঘদিনের লালিত স্বপ্নের বাস্তব রূপ পেয়ে নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চায় উত্তরের জনপদ।

৪৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন