সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
জাতীয়

অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ মন্ত্রণালয়ের পাঁচ দফা প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২০ আগস্ট, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অসংক্রামক রোগ (NCDs) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একযোগে কাজ করতে অন্তর্বর্তী সরকারের ৩৫টি মন্ত্রণালয় ও বিভাগ যৌথভাবে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এ ঘোষণাপত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক নীতিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের নতুন ধারা শুরু হলো বলে জানানো হয়েছে।

পাঁচটি মূল প্রতিশ্রুতি:
১. স্বাস্থ্যকে নীতির কেন্দ্রবিন্দুতে রাখা:
সব মন্ত্রণালয় ও বিভাগ নীতি প্রণয়নের সময় ‘Health in All Policies’ (সব নীতিতে স্বাস্থ্য) দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে। প্রয়োজনে বিদ্যমান নীতিমালায় সংশোধনী আনা হবে।

কর্মপরিকল্পনা বাস্তবায়ন:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও মানবসম্পদ সরবরাহ নিশ্চিত করা হবে। মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি ও মূল্যায়ন চলবে।
জনসচেতনতা ও অংশগ্রহণ:
জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি ও সামাজিক উদ্যোগ নেওয়া হবে।
সমন্বিত সহযোগিতা:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগ নীতিগত ও প্রশাসনিক সহায়তা দেবে।
প্রগতি মূল্যায়ন:
প্রতিটি মন্ত্রণালয়/বিভাগ যৌথ ঘোষণার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করবে। সফলতা তুলে ধরা এবং চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হবে।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন