সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশগাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: ৪০ হাজার টাকা জরিমানা
রাজশাহীতে ধর্ষণ মামলার প্রধান আসামি অনুপস্থিত, বাবা-মায়ের জামিন বাতিল
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা: মূল অভিযুক্ত গ্রেফতার
ফরিদপুরে মেহগনি গাছ ভেঙে সড়কে, ক্ষতিগ্রস্ত ৩ ইজিবাইক
সুজানগরে জমি বিরোধের জেরে কৃষকের মৃত্যু নিয়ে রহস্য
মিঠাখালীতে বাবা-ছেলেকে কোপানোর মামলায় পদক্ষেপ নেই পুলিশের, অভিযোগ এলাকাবাসীর
টেন্ডার দাখিল নিয়ে চাটমোহরে জামায়াত নেতার ওপর হামলা
মাগুরায় ভিজিএফ কার্ড বিতরণ ঘিরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গ্রেপ্তার ১৪
মুক্তি পাচ্ছেন কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদি
সোনাগাজীতে পিআইও ও অফিস সহায়ক ঘুষের টাকাসহ দুদকের হাতে আটক
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলেসহ ৩ জন নিহত
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
আন্তর্জাতিক

আগস্টের শেষের দিকেই চীন সফরে যাচ্ছেন মোদী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
চলতি মাসের শেষের দিকে চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩১ আগস্ট তিনি তিয়ানজিনে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন।

এটি ২০১৮ সালের পর মোদীর প্রথম চীন সফর হতে যাচ্ছে।

মঙ্গলবার নয়াদিল্লিতে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে এক বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি এ সফরকে ভারত-চীন কূটনৈতিক সম্পর্কে “নতুন শক্তি সঞ্চারকারী” হিসেবে বর্ণনা করেন।

ওইদিনই ওয়াং ইয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। এর আগে সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ওয়াং বলেন, ভারত ও চীন একে অপরকে হুমকি নয়, বরং অংশীদার ও সম্ভাবনার উৎস হিসেবে বিবেচনা করা উচিত।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এসসিও সম্মেলনে মোদীর উপস্থিতিকে কেন্দ্র করে চীন সফরের প্রতি গুরুত্ব দিচ্ছে বেইজিং। এক অনুবাদক ওয়াংয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, “ইতিহাস ও বাস্তবতা প্রমাণ করে যে, একটি সুস্থ ও স্থিতিশীল চীন-ভারত সম্পর্ক দুই দেশের মৌলিক ও দীর্ঘমেয়াদি স্বার্থে সহায়ক।”

প্রসঙ্গত, ২০২০ সালে চীন-ভারতের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর দু’দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। সেই প্রেক্ষাপটে মোদীর এই সফরকে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারে ভারত ও চীন দীর্ঘদিন ধরেই প্রতিদ্বন্দ্বী। অপরদিকে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে গঠিত ‘কোয়াড’ নিরাপত্তা জোটের সদস্য হওয়ায় ভারতকে প্রতিপক্ষ হিসেবে দেখে চীন।

বিশ্ব বাণিজ্যে মার্কিন শুল্কনীতি ও ভূরাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে দিল্লি ও বেইজিংয়ের এই কূটনৈতিক সংলাপ এবং উচ্চ পর্যায়ের সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

৩৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন