সর্বশেষ

সারাদেশ

গোয়াইনঘাটে মন্ত্রীর সামনে যুবদল নেতাদের সংঘর্ষ, উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড

স্টাফ রিপের্টার, সিলেট
স্টাফ রিপের্টার, সিলেট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোয়াইনঘাটে মন্ত্রীর উপস্থিতিতে মঞ্চের আসন নিয়ে বিরোধকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ফলে একটি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। তিনি মঞ্চে আসন গ্রহণের পর তাঁর পাশের একটি চেয়ার দখলকে কেন্দ্র করে স্থানীয় দুই যুবদল নেতার মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মন্ত্রীর সামনেই এমন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় তিনি অনুষ্ঠান শেষ না করেই দ্রুত স্থান ত্যাগ করেন। পরে পুলিশি নিরাপত্তায় তাঁকে সরিয়ে নেওয়া হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানান, নেতাকর্মীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে মন্ত্রীর নির্দেশে তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, প্রকাশ্য অনুষ্ঠানে মন্ত্রীর উপস্থিতিতে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

২১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন