সর্বশেষ

জাতীয়আজ কেন্দ্রের ধারে-কাছে কুকুর খুঁজে পাবেন না, আছে শুধু মানুষ: সিইসি
গুলশানে প্রধান উপদেষ্টার ভোট প্রদান, নতুন বাংলাদেশ গঠনের আহ্বান
নির্বিঘ্ন ভোটে ষড়যন্ত্র রুখতে সক্ষম: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশখুলনায় ভোটকেন্দ্রের বাইরের উত্তেজনায় বিএনপি নেতার মৃত্যু
ইনসাফ প্রতিষ্ঠায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান সাদিকের
বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিরাজগঞ্জের ৬ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি নেতা আটক
সারজিসের আসন পঞ্চগড়ে নমুনা ব্যালটসহ যুবশক্তির আহ্বায়ক আটক
কলাপাড়ায় শান্তিপূর্ণ ভোট, জাল ভোটের চেষ্টা রুখেছে পুলিশ
মাদারীপুরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেলে আগুন, আতঙ্কের সৃষ্টি
নোয়াখালীর হাতিয়ায় ভোটকেন্দ্র ঘিরে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অন্তত ৩০
বগুড়ায় সকাল ১০টার মধ্যে ১৮.৩৬% ভোট পড়েছে
গোপালগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে শিশু ও আনসার সদস্য আহত
রংপুরে ভোট জালিয়াতির অভিযোগ বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামুর
সন্দেহজনক ঘোরাফেরার দায়ে বরগুনার পাথরঘাটা পৌর বিএনপি'র আহবায়ক মিজানুর রহমান হারুন চাপরাসীকে ২০০০ টাকা জরিমানা
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
অপরাধ

হায়দরাবাদে বাংলাদেশি উদ্ধার, আলোচনায় আন্তদেশীয় পাচার চক্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হায়দরাবাদ শহরের যৌনপল্লি থেকে বাংলাদেশি এক কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

অভিযোগ রয়েছে, তাকে বাংলাদেশ থেকে পাচার করে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হচ্ছিল। এই ঘটনায় আবারও আলোচনায় এসেছে ভারত-বাংলাদেশে সক্রিয় আন্তদেশীয় মানব পাচার চক্র।

পুলিশ জানায়, এটি হায়দরাবাদে বাংলাদেশি কোনো নারী উদ্ধারের চতুর্থ ঘটনা। এর আগে খাইরতাবাদ, চাদেরঘাট ও বান্দলাগুডার বিভিন্ন যৌনপল্লি থেকেও একাধিক নারীকে উদ্ধার করা হয়।

বিশ্লেষকরা বলছেন, গত দুই দশক ধরে হায়দরাবাদসহ ভারতের বিভিন্ন শহরে সক্রিয় রয়েছে একাধিক আন্তর্জাতিক পাচার চক্র। শুধু বাংলাদেশ নয়, উজবেকিস্তান, রাশিয়া, ইউক্রেন, শ্রীলঙ্কা ও নেপাল থেকেও নারীদের পাচার করে এনে যৌন ব্যবসায় নামানো হচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, “বাংলাদেশ থেকে নারী ও কিশোরীদের চাকরির প্রলোভন ও উচ্চ বেতনের আশ্বাস দিয়ে ভারতে আনা হয়। সীমান্ত পেরিয়ে এজেন্টদের সহায়তায় তারা অবৈধভাবে প্রবেশ করে। এরপর তৈরি করা হয় ভুয়া পরিচয়পত্র, এবং পাঠানো হয় বিভিন্ন শহরে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের চরম দারিদ্র্যকে কাজে লাগিয়ে চক্রটি অসহায় নারীদের টার্গেট করে। মাছ ধরার ব্যবসা বা অন্য কোনো ছদ্মবেশে এজেন্টরা যোগাযোগ স্থাপন করে এবং তাদেরকে ‘ভালো জীবনের’ স্বপ্ন দেখিয়ে ভারতে নিয়ে আসে।”

ভারতের সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড (CSWB)-এর এক গবেষণা অনুসারে, ভারতে বাণিজ্যিক যৌন শোষণের শিকার নারীদের মধ্যে প্রায় ২.৭ শতাংশই বাংলাদেশের নাগরিক। পাচার হয়ে আসা এসব নারীকে সাধারণত কলকাতা, দিল্লি, হায়দরাবাদ ও মুম্বাইয়ের দালালদের কাছে বিক্রি করা হয়।

পুলিশের তদন্তে জানা গেছে, হায়দরাবাদের আত্তাপুর, বান্দলাগুডা, চিন্তালমেট, হিমায়াতসাগর রোড ও চম্পাপেট এলাকায় এসব চক্রের তৎপরতা বেশি। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দালালদের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী একটি নেটওয়ার্ক।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রের দাবি, এখন সময় এসেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমন্বিতভাবে এই চক্রগুলো দমন করার। অন্যথায় সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠী এসব মানবপাচারকারীদের টার্গেট হতে থাকবে।

৪১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
অপরাধ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন