সর্বশেষ

জাতীয়

ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ জন কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন তিনজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা।

তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) ধারায় ‘পলায়ন’ একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে অভিযোগ আনা হয়েছে। এর ভিত্তিতে বিধিমালার ১২(১) উপধারায় উল্লিখিত তারিখ থেকে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে জানানো হয়েছে। আদেশে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন