সর্বশেষ

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্রমিক নেতা নজরুলকে গলা কেটে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা প্রতিনিধি

রবিবার, ১৭ আগস্ট, ২০২৫ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম নজির (৪০) নামে এক শ্রমিক সংগঠনের নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন। তিনি শীতলগ্রামের মৃত তফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতের কোনো এক সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। রবিবার সকালে বাড়ির কাছেই একটি এলাকায় তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “শনিবার রাতেই বাড়ির কাছেই নজরুল ইসলামকে হত্যা করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও জানা যায়নি। আমরা তদন্ত শুরু করেছি। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।”

এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

৩১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন